October 12, 2026, 2:53 pm
শিরোনামঃ
তানোরে ধান ক্রয় ও ছাঁটাই বরাদ্দে ভয়াবহ অনিয়ম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ রাজধানীতে যানজট নিরসনে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন গুলশান সোসাইটি অফিসে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার ৩ দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার বাংলাদেশ বিমান বাহিনীর”যুদ্ধবিমান কর্তৃক চট্টগ্রাম ফায়া রিং রেঞ্জে আকাশ থেকে আকাশে গোলাবর সন মহড়া খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে : খাদ্যমন্ত্রী নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর ধর্ষণচেষ্টা প্রতিহতের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম কে গলা কেটে হত্যা: আটক ১, জড়িতদের ফাঁসির দাবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মামলা ৩২

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১ টি অবিস্ফোরিত ককটেল, ১ টি অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫৯৩১ পিস ইয়াবা, ১৪৪ বোতল দেশীমদ, ১ টি ক্যার্ভাডভ্যান, ২ টি লাইটার, ২ টি কাঁচি, ৬ টি মোবাইলফোন, ১ টি মোটরসাইকেল, ১ টি চাপাতি, ১ টি সিএনজি, ১ টি ট্রাবল ব্যাগ ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST