October 14, 2026, 5:29 pm
শিরোনামঃ
শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রির মাথা ফাটালো সন্ত্রাসীরা, বৃদ্ধা মা ও বোনকেও পিটিয়ে জখম আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুর রেঞ্জে মাসিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা সম্মাননা অর্জন করলেন নীলফামারী জেলা পুলিশ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শাহজাদপুরে দুগালি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের ইভটিজিং ও শিক্ষার্থীদের উপরে হামলা ও মারধরের প্রতিবাদে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

আজ বুধবার (১৪ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলার রুপবাটি গ্রামের শতাধিক ভুক্তভোগী শিক্ষার্থী, কয়েকশো অভিভাবক ও গ্রামবাসীর যৌথ অংশগ্রহণে দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয়া দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা, সুমাইয়া, কেয়া অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে যাওয়ার পথে দুগালি গ্রামের ছাত্ররা নিয়মিত আমাদের উত্ত্যক্ত করে। এভাবেই নিরাপত্তাহীনতায় প্রতিদিন আমাদের বিদ্যালয়ে যেতে হয়। এ ছাড়া রুপবাটি গ্রামের ছাত্রদের মাঝেমধ্যেই দুগালি গ্রামের ছাত্ররা ও কিশোর গ্যাং এর লোকজন মারধর ও হামলা করে। বিষয়গুলো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা হলেও তিনি সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

এসময় অভিভাবকরা অভিযোগ করে বলেন, ইভটিজিং ও হামলার বিষয়ে দুগালী গ্রামের প্রধানদের কাছে বিচার চাইলে তারা কোন কর্ণপাত করেনা। গত শনিবার ওই গ্রামের পথ দিয়ে আসার সময় রুপবাটি গ্রামের ৩ জন প্রধানের উপরে হামলা চালিয়ে আহত করা হয়। এরকম চলতে থাকলে রুপবাটি গ্রামের ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। ফলে তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। এসময় তারা ব্যর্থতার জন্য প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন।

এই বিষয়ে দুগালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন বলেন, ফেসবুকের পোষ্টকে কেন্দ্র করে কিছুদিন পুর্বে রুপবাটি ও দুগালি গ্রামের ২টি ছেলের ঝামেলা হয়, বিষয়টি আমরা সমাধান করে দেই। পরে বিদ্যালয়ের বাইরে রুপবাটি গ্রামের ছাত্রটিকে মারধর করা ও ওই গ্রামের প্রধানদের উপরে হামলার বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও তিনি ইভটিজিং এর অভিযোগের বিষয়ে বলেন এরকম কোন ঘটনা আমার জানা নেই।



Our Like Page
Developed by: BD IT HOST