মোঃ টিপু সুলতান স্টাফ রিপোর্টার:
আজ ১১ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে গণশু নানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সেবাগ্রহীতাদের কথা শোনেন জেলা প্রশাসক,শেরপুর,মিজ্ ফরিদাইয়াসমিন
এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৬০ জনেরও বেশি সেবাগ্রহীতা তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। তাঁদের মধ্যে ১২৩ জনকে বিভিন্ন অঙ্কের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ ছাড়া দুজন অসহায় ব্যক্তিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে দেওয়া হয়। একজনকে চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ওষুধ ক্রয় করে দেওয়া হয় এবং মাতৃহীনা ৪ মাসের এক শিশুর জন্য ল্যাক্টোজেন গুড়ো দুধ কিনে দেওয়া হয়। এই মাতৃহীনা শিশুটির জন্য নিয়মিত মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
পাশাপাশি, সেবাগ্রহীতাদের সমস্যার ধরন ও প্রয়োজন বিবেচনায় সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রতিকারের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, উপপরিচালক (সমাজসেবা)-এর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপপরিচালক সমাজ সেবার কার্যালয়, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় , শেরপুর সদর থানা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় সুপারিশসহ প্রেরণ করা হয়।
সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের জনবান্ধব ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর