November 16, 2026, 5:17 pm
শিরোনামঃ
দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচন:বিএনপির তৃণমূলে উৎস বমুখর পরিবেশ, ফরম জমায় রেকর্ড সংখ্যক প্রার্থীর ঢল সেবার ব্রতে চাকরি—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশ চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেপ্রার্থীর জনপ্রিয় শীর্ষ মো জাবেদ হোসেন “ সাংবাদিকদের মুক্তি দিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি কারখানা শ্রমিক সেলিমের লাশ: অবৈধ সরকারের শ্রমিক নিপীড়নের রক্তাক্ত দলিল অবশেষে চন্দ্রগঞ্জবাসীর আন্দোলন সফল, উপজেলা সদর দপ্তরের স্থান পরিবর্তনের অনুমোদন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর জাতীয় কাউন্সিল’প্রতিষ্ঠাতা মোঃ দুলাল মিয়া চেয়ারম্যান ত্রিশালে বালিপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনিরুল হক গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচন:বিএনপির তৃণমূলে উৎস বমুখর পরিবেশ, ফরম জমায় রেকর্ড সংখ্যক প্রার্থীর ঢল

Reporter Name

 স্টাফ রিপোর্টার:

আসন্ন ৭নং দিঘলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে উত্তাপ ও উৎসাহের পসরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) এবং সংরক্ষিত নারী সদস্য পদে রেকর্ড সংখ্যক প্রার্থীরা দলীয় ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

 

তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উদ্দীপনা।
দলীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে মোট ১৪ জন প্রার্থী ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে জমা দিয়েছেন। এর মধ্যে ৮ জন প্রার্থী সরাসরি ইউনিয়ন বিএনপি অফিসে এবং বাকী ৬ জন প্রার্থী চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে তাদের মনোনয়ন ফরম জমা দেন।

 

চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ১৪ প্রার্থীর তালিকা:
* ইউনিয়ন বিএনপি অফিসে জমাদানকারী ৮ জন: ১. মো. আনোয়ার হোসেন, ২. মো. নুরুল আলম, ৩. মো. ওবায়দুল হক ভূইয়া, ৪. মো. আব্দুল খালেক, ৫. সোলায়মান সিরাজী, ৬. মো. জমির আলী, ৭. মো. গোলাম সারোয়ার এবং ৮. কাজী নুরুল আমিন।
* চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি অফিসে জমাদানকারী ৬ জন: ৯. ফারুক ইসলাম খাঁন, ১০. আলাউদ্দিন পাটোয়ারী, ১১. কামাল উদ্দিন মোল্লা, ১২. সাহাজান সিরাজ, ১৩. আব্দুল ওহিদ মুন্সি এবং ১৪. মাহবুব রহমান নোমান।

 

ওয়ার্ডভিত্তিক মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার চিত্র:
চেয়ারম্যান পদের পাশাপাশি ইউনিয়নটির ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে মোট ৫২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম জমা দিয়েছেন। প্রতিটি ওয়ার্ডেই একাধিক প্রার্থীর সরব উপস্থিতিতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ওয়ার্ডভিত্তিক প্রার্থীরা হলেন—

 

* ১নং ওয়ার্ড (৫ জন): ১/মো. আজাদ, ২/মো. শাহ আলম, ৩/মো. নুরুল ইসলাম, ৪/মো. সোহেল ও ৫/মো. সাহাব উদ্দিন।

* ২নং ওয়ার্ড (৬ জন): ১/মো. নুর নবী, ২/আবদুল করিম, ৩/খোরশেদ আলম, ৪/মো. আব্দুল খালেক কবির, ৫/মো. জহিরুল ইসলাম ও ৬/বেল্লাল হোসেন।

* ৩নং ওয়ার্ড (৮ জন): ১/খোরশেদ আলম, ২/আশরাফ আলী, ৩/মাজহারুল ইসলাম, ৪/মো. মোরশেদ আলম, ৫/মনির হোসেন সজিব, ৬/মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, ৭/জাবেদ হোসেন ও ৮/মো. দিদার।

 

* ৪নং ওয়ার্ড (৭ জন): ১/কাউছার আলম ফারুক, ২/অহিদ উদ্দিন, ৩/নুর হোসাইন, ৪/মোহাম্মদ মহিউদ্দিন, ৫/মোহাম্মদ খাকছার আলম, ৬/মো. হান্নান ও ৭/মোবারক হোসেন।

* ৫নং ওয়ার্ড (৬ জন): ১/বেলাল হোসেন মিজান, ২/মো. রাহেন আলম, ৩/মাকছুদুর রহমান হিরো, ৪/মো. আনছার আলী, ৫/বেল্লাল হোসেন ও ৬/হাছান আলী।

* ৬নং ওয়ার্ড (৪ জন): ১/বিল্লাল হোসেন, ২/সোলেমান, ৩/আবদল্যা আল নোমান ও ৪/মো. মাকছুদুর রহমান।

 

* ৭নং ওয়ার্ড (৮ জন): ১/মো. সাহাব উদ্দিন, ২/মো. রাসেল, ৩/কামাল হোসেন, ৪/মো. কফিল উদ্দিন, ৫/মো. কামরুজ্জামান বাপ্পী, ৬/মো. ইসমাইল হোসেন, ৭/আবদুর রহিম ও ৮/মো. বেল্লাল হোসেন।

* ৮নং ওয়ার্ড (৪ জন): ১/মো. এমরান হোসেন নুরু, ২/আবুল বাসার, ৩/মোহাম্মদ সজিব ও ৪/করিম।

* ৯নং ওয়ার্ড (৪ জন): ১/মামুনুর রশীদ, ২/বাবুল, ৩/আনোয়ার হোসেন পাটোয়ারী ও ৪/মো. দেলোয়ার হোসেন সুমন।

 

সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপ্রত্যাশীরা:
নারী নেতৃত্বকে উৎসাহিত করতে এবং স্থানীয় সরকারে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সংরক্ষিত মহিলা সদস্য পদেও উৎসাহ কম নয়। ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ডের গুচ্ছভিত্তিক মহিলা মেম্বার পদপ্রার্থীরা ফরম জমা দিয়েছেন:
* ১, ২ ও ৩নং ওয়ার্ড (৩ জন): শাকিলা আক্তার রত্না, বিবি রহিমা সুইটি ও আলেয়া বেগম।
* ৪, ৫ ও ৬নং ওয়ার্ড (২ জন): রহিমা বেগম লাকী ও পপি আক্তার।
* ৭, ৮ ও ৯নং ওয়ার্ড (৩ জন): আয়েশা বেগম পলি, ফাহিমা সুলতানা ও সারমিন আক্তার।

 

দলীয় নেতাকর্মীদের মতে, এত বিপুলসংখ্যক প্রার্থীর অংশগ্রহণ দিঘলী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তিমত্তা ও জনভিত্তিরই এক অনন্য প্রকাশ। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দল কার কার হাতে চূড়ান্ত আস্থার মনোনয়ন তুলে দেয়।

 

উল্লেখ্য, চেয়ারম্যান পদে ১জন, মেম্বার পদে ওয়ার্ড ভিত্তিক ১জন করে মোট ৯জন এবং মহিলা মেম্বার পদে ৩ওয়ার্ড ১জন করে মোট ৩জন কে দলিয়ো মনোনয়ন দেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST