September 3, 2026, 1:03 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছাত্রলীগ নেতা ইমন হত্যা: রিমান্ডে দুই পরিকল্পনাকারী

Reporter Name

নিজস্ব প্রতিবেদক
শহরের বহুল আলোচিত ছাত্রলীগ নেতা ইমন হত্যার মূল পরিকল্পনাকারী ছৈয়দ আকবর ও রমজান আলীর দুইদিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবেদ আকতারের আদালতে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম জানান, ছাত্রলীগ নেতা ইমন হত্যা মামলার আসামী ছৈয়দ আকবর ও রমজান আলীর ৭দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। তারমধ্যে দুইজনের ২দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে রিমান্ড প্রক্রিয়া শেষ করার আদেশ দেওয়া হয়।

জানা যায়, গত ২১ জুলাই রাতে কক্সবাজার শহরের পেশকার পাড়ায় ছুরিকাঘাতে কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হাসান নিহত হন। পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকান্ড বলে পুলিশ ও নিহতে পরিবারের দাবী। এ ঘটনায় গত ২৪ জুলাই ৮ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত ইমনের পিতা মোহাম্মদ হাছান।

মামলায় প্রধান আসামী আবদুল্লাহ খানকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে দায়ের করা মামলায় ৭ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ ঘটনা এজাহারভূক্ত আসামী ওয়াসিম ও মিজানকে পুলিশ গ্রেফতার করে। অপর দিকে মামলার প্রধান আসামী আবদুল্লাহ খানকে গ্রেফতার করেছে র‌্যাব।

এদিকে হত্যার মূল পরিকল্পনাকারী আবদুল্লাহ খানের মামা মামলার ২নং আসামী রমজান ও ৪নং আসামী ছৈয়দ আকবর পলাতক থেকে হাইকোর্ট থেকে সাময়িক জামিন নেয়। জামিন নেয়ার পর তারা বেপরোয়া হয়ে উঠে। মামলা প্রত্যাহারে নানা হুমকী ধমকী দেয় ইমনের পরিবারকে। পরে জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে পুনরায় জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তা নাকচ করে তাদের জেল হাজতে প্রেরণ করেন।

সর্বশেষ সোমবার (২৬ সেপ্টেম্বর) রমজান ও ছৈয়দ আকবরকে ২দিন করে রিমান্ডে নেয় পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST