April 22, 2026, 9:53 pm
শিরোনামঃ
বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড রাজধানীতে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম?“৫ম শ্রেণি পাশ করলেই জালে প্রতারিত অনেকে ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আইজিপিকে ডিএমপির বিদায় সংবর্ধনা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – আধুনিক পুলিশিংয়ের রূপকার, বাংলাদেশ পুলিশের আইকন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ২০২২) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার) এর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় অনুষ্ঠানে বক্তারা স্মৃতি চারণ করে তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অর্জন তুলে ধরেন। বিশেষ করে ৫ মে ২০১৩ হেফাজতের সহিংসতা, সুন্দরবনকে জলদস্যু মুক্ত, বিট পুলিশিং কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে গুলশান এবং বনানী এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, সাইবার সাপোর্ট ফর উইমেন নামে ফেসবুক পেইজ, ভিকটিম সাপোর্ট সেন্টারে কুইক রেসপন্স টিম ও রাজারবাগ পুলিশ হাসপাতালের উন্নয়ন, বিভাগীয় পর্যায়ে পুলিশ হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের বিষয়গুলো তুলে ধরেন।

আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমিশনার হিসেবে যোগদান করি তখন ডিএমপিতে গাড়ি চুরি, ছিনতাই, মাদকের মত নানাবিধ সমস্যা ছিল। প্রতিটি মুহূর্ত আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। সেই সময়ে যারা সর্বোচ্চ ত্যাগ, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে কাজ করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তাদের অবদান আমি স্মরণ করি। জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে নিরাপদ রাখার জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিদায় অনুষ্ঠানের সভাপতি ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার) বলেন, মানুষের কর্ম জীবনে একটি বাহিনীকে কত ভাবে সমৃদ্ধ করা যায় সেটি আপনি করে দেখিয়েছেন। যতদিন বাংলাদেশ পুলিশ থাকবে, ততদিন আপনার অভাব অনুভব করবে এবং আপনার অবদান স্মরণ রাখবে।



Our Like Page
Developed by: BD IT HOST