November 26, 2026, 4:17 pm
শিরোনামঃ
চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম  গ্রেফতার মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় নিম্ন মানের চাউল বিতরণ ভাইরাল ফোনালাপের ফেনীর দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উদ্বোধনের পর প্রথমবার পদ্মাসেতু পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

Reporter Name

প্রথম বাংলা – উদ্বোধনের পর এই প্রথমবার পদ্মাসেতু পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার (৭ অক্টোবর) প্রথমবারের মতো সড়ক পথে পদ্মাসেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি।

শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সড়কপথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হোন। যাওয়ার পথে রাষ্ট্রপতি গাড়ি থেকে নেমে সেতু পরিদর্শন ও সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। এসময় রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।

বিকেল ৪টা ৩৫ মিনিটে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

সৌজন্যে, mp news



Our Like Page
Developed by: BD IT HOST