November 24, 2026, 10:55 pm
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রে একজন অফ-ডিউটি ​​পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এই ঘটনা ঘটে।এই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির খোঁজে নিরাপত্তা সংস্থাগুলো ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে এবং এতে করে শহরের একটি অংশ কার্যত বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মেয়র মেরি অ্যান বাল্ড জানিয়েছেন, ‘আমেরিকায় বন্দুক সহিংসতা বন্ধে আমাদের আরও কিছু করতে হবে।’

ক্যারোলিনার স্থানীয় বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা কাছাকাছি গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাটিতে নিরাপত্তা সদস্যরা চলে আসে। এর তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে একটি বাড়ি থেকে আটক করে পুলিশি হেফাজতে নিয়েছে। হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে।

গোলাগুলির এই ঘটনার বিস্তারিত বিবরণ অবশ্য মেরি-অ্যান দেননি। তবে তিনি বলেছেন, ‘আমাদের আরও কিছু কাজ করতে হবে। আমাদের অবশ্যই আমেরিকায় এই নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতাকে মোকাবিলা করতে হবে।’

রয়টার্স বলছে, বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা এর কাছাকাছি গোলাগুলির এই ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’। তবে তাকে এখনও হেফাজতে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাল্ডউইন।অবশ্য রেলিগ পুলিশ পরে টুইটারে দেওয়া এক বার্তায় জানায়, ‘সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।’

ডব্লিউটিভিডি টেলিভিশন জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে লম্বা বন্দুকধারী একজন শেতাঙ্গ কিশোর বলে মনে করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST