June 1, 2026, 8:36 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রাম জেলায় নৌকার মাঝিদের হামলার শিকার সাংবাদিক

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার কুড়িগ্রাম প্রতিনিধি

সংবাদ প্রকাশের জেরে কুড়িগ্রাম জেলায় জুয়েল রানা নামে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে নৌকার মাঝিরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে শুলকুর বাজার এলাকার এ ঘটনা ঘটে। এঘটনায় কুড়িগ্রাম সদর থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞানামা ১০/১৫ জনের নামে লিখিত অভিযোগ করছেন ওই সাংবাদিক।

জুয়েল রানা অনলাইন পত্রিকা ঢাকা পোষ্ট ও দৈনিক দেশ রূপান্তরের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। মামলার আসামী কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ছত্রপুর এলাকার নুরুল ইসলামের ছেলে পিনটু (২৫) ,মিলন ( ১৮) একই এলাকার নুরুল, নজরুল ইসলাম, বক্কর আলীসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন। তারা সবাই নৌকার মাঝি বলে জানা গেছে।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের নির্মাণাধীন শুলকুর বাজার ব্রিজের কাছে নৌকা যোগে লোক পারাপারের নামে মাঝিরা অতিরিক্ত টাকা আদায় করে আসছে। এ নিয়ে গত ১৬ অক্টোবর অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্টে “চার বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, বেশি ভাড়ায় পারাপার” শিরোনামে এবং ১৮ অক্টোবর দৈনিক দেশ রুপান্তর পত্রিকায় “চার বছরেও সেতু নির্মাণ হলো না” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় নৌকার মাঝিরা সাংবাদিক জুয়েল রানার ওপর ক্ষিপ্ত হয়।

১৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় আনুমানিক ৭ টার দিকে সাংবাদিক জুয়েল রানা তার সহকর্মী ফজলুল করিম ফরাজী সহ কুড়িগ্রাম শহর থেকে শুলকুর বাজার হয়ে বাড়ি ফেরার সময় ওই ব্রিজের কাছে নৌকায় উঠলে নৌকার মাঝিরা সংবাদ প্রকাশের কথা উল্লেখ করে সাংবাদিক জুয়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালায়। এছাড়াও মাঝিরা জুয়েলকে প্রাণনাশের হুমকি দেয় এবং নদীর পানিতে ফেলে দেওয়া চেষ্টা করে। এমন সময় জুয়েলের সহকর্মী ফজলুল করিম ফারাজী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহযোগীতায় আমি ঘটনাস্থল ত্যাগ করি।

জুয়েল রানা বলেন, ওই রাস্তা দিয়ে আমার বাড়ি যেতে হয়। মাঝিরা মারধর করার এসময় আমাকে পানিতে ফেলে দিতে ধরে। পরে আমার সহকর্মী ফজলুল করিম ফারাজী স্থানীয়দের সহায়তায় আমাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। এ ঘটনায় থানায় কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছি।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি । অভিযুক্তদের ধরতে আমাদের টিম কাজ করছে।



Our Like Page
Developed by: BD IT HOST