June 4, 2026, 6:46 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২, আহত ১২

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ-বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১২ জন। বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

তবে নিহত বাসের হেলপারের নাম বাবু মিয়া (২৪) বলে জানায় পুলিশ। এছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদমদীঘি উপজেলার সান্তারহার ডালপর্টির আসাদ তালুকদারের ছেলে মাহাবুব তালুকদার (৩৮) নামের এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সামনে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এতে মোটরসাইকেল দুটিতে বাসের ধাক্কা লাগে। এরপরই বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটি বাসের ধাক্কায় সামনে গড়িয়ে গিয়ে আরও একটি ট্রাককে ধাক্কা দেয় এ দুর্ঘটনায় বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, দুর্ঘটনায় বাস হেলপার ও বাসযাত্রীর মৃত্যর বিষয়টি নিশ্চিত করেন



Our Like Page
Developed by: BD IT HOST