June 26, 2026, 10:31 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী সুবর্ণচরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা’র সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, চরজব্বর থানার (এসআই) মো. মুরাদসহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, ভোক্তা ও ক্রেতাগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে।

উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় দেশে আইন প্রণয়নের পর ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই আইন সম্পর্কে জনসচেতনতা আরো বৃদ্ধি পেলে ভোক্তার অধিকার সংরক্ষণ সহজ হবে। আইন কেবল শাস্তি দেওয়ার জন্য নয় বরং অবৈধ কাজ থেকে সবাইকে দূরে রাখার একটি প্রচেষ্টা। ভেজাল খাদ্যপণ্য গ্রহণের ফলে মানবদেহে বহুবিধ রোগের সৃষ্টি হয়।



Our Like Page
Developed by: BD IT HOST