July 3, 2026, 6:34 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী বাঘায় নিখোঁজ স্কুল ছাত্র সাব্বিরের লাশ উদ্ধার

Reporter Name

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় নিখোঁজ হওয়া সেই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর ) সকালে উপজেলার মনিগ্রাম ইউপির তুলশীপুর এলাকার একটি আম বাগানের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বাউসা ইউপির আড়পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত রোববার (৩০ অক্টোবর) বিকেল ৪ টায় পিতার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভাড়ায় যাত্রী পবিহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাব্বির হোসেন (১৬) । তারপর থেকেই সে নিখোঁজ ছিলো।

নিহত সাব্বিরের চাচা শরিফুল ইসলাম জানান, আমার ভাই হায়দার আলী ভ্যান চালিয়ে সংসার চালান। প্রতিদিন সকালে বের হয়ে দুপুরের দিকে বাড়ি ফেরেন ভাই। লেখাপড়ার খরচ যোগাতে কোন কোন দিন বিকেলে ভাড়ায় যাত্রী পরিব হনের উদ্দেশ্য বের হতো ভাতিজা সাব্বির হোসেন।ফিরতো সন্ধ্যার আগে কিংবা কিছুৃ পরে। রোববার(৩০ অক্টোবর) স্কুল ছুটির পর ভাড়ায় চালানোর জন্য বের হয়েছিল। এরপর সে আর বাসায় না ফিরলে পরিবারের পক্ষ থেকে খোঁজা খুঁজি করে সন্ধান মেলেনি।সাব্বিরের নিকট থা কা ১০ হাজার টাকা মূল্যের রিয়েলমি এনড্রয়েড মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

পরদিন সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় থানায় জিডি করা হয়। পরে পুলিশের অভিযানে গত সোমবার(৩১ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে চারঘাট-বাঘা সড়কের আটঘরি এলাকায় একটি আম বাগানে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া গেছে কিন্তু ভ্যানে যুক্ত ব্যাটারি ছিলনা।

বুধবার(২ নভেম্বর) মনিগ্রাম ইউপির তুলশীপুর মৌজার মনিগ্রাম দাখিল মাদ্রাসা সংলগ্ন বজু মাষ্টারের আমবাগানের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।সাব্বিরের হত‍্যার রহস‍্য দ্রুত উন্মোচন করে ঘাতকদের গ্রেপ্তারের দাবি জানান তিনিসহ পরিবার।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সাব্বির হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব‍্যবস্থা প্রয়োগে পুলিশ তৎপর রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST