May 31, 2026, 6:17 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজার ক্রিকেট একাডেমীর প্রস্তুতি ম্যাচে সবুজ দলের জয়

Reporter Name

ক্রীড়া প্রতিবেদক

কক্সবাজার ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত (লাল দল ও সবুজ দল) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ কক্সবাজার গোলচত্বর প্লে গ্রাউন্ডে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে লাল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন নোমান ও সবুজ দলের অধিনায়ক ছিলেন টিপু।

টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন সবুজ দলের অধিনায়ক টিপু।
প্রথম ইনিংসে টিপু ও ওয়াসিফ উদ্বোধনী জুটিতে ৪৫ রানের পার্টনারশিপের শুভ সূচনা করেন। শিমুল ৩৬, টিপু ৩২, আরাফাত ২৭, জয় পাল ২১ ও ওয়াসিফ ১৪ রান করেন। নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান করেন সবুজ দল। ফলে লাল দলের টার্গেট দাড়ায় ৩০ ওভারে ২০০ রান। লাল দলের হয়ে আকাশ ২ উইকেট ও নোমান, তোহা, মোন্তাকি, অর্প, নাহিয়ান একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনারদের দ্রুত বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল দল। পরবর্তীতে মোন্তাকি, আকাশ ও হেলাল এর দৃঢ়তায় লাল দল প্রায় জয়ের বন্দরে পৌঁছে যায়। শ্বাসরুদ্ধকর ম্যাচে ২৯তম ওভারে ১৯৮ রানে অলআউট ১ রানে হেরে যায় লাল দল।

আকাশ ৪৫, তুহিন ৩০,হেলাল ২৬ ও মোন্তাকি ১৯ রান করেন। সবুজ দলের হয়ে শিমুল ৩, ইশতিয়াক ২, ওয়াসিফ ২ ও জয় পাল, জাওয়াত, আবরার একটি করে উইকেট নেন। ৪৫ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন লাল দলের আকাশ। ম্যাচ চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, কক্সবাজার ক্রিকেট একাডেমীর কোচ ও পরিচালক লতিফ উল্লাহ চৌধুরী, জিয়া উদ্দীন লাভু, রুবেল ও দেলোয়ারসহ প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST