May 31, 2026, 6:30 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সনমান্দী ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-২রা নভেম্বর ২০২২ সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন বিকেল ৪টায় সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্টা কালীন সভাপতি,সাবেক ইউ.পি চেয়ারম্যান জনাব আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ -সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল ইসলাম ভুইয়া,

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস. এম জাহাঙ্গির।বিশেষ অতি থি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,নারায়নগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,ঢাকা কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি সগীর আহমেদ,ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বপন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সোনার গাও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মোয়াজ্জেম হোসেন, শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের উন্নত দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে সেখানে শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন বাংলা দেশের মানুষ অনেক ভালো আছেন,বিশেষ করে এই সরকারের আমলে যে শিল্পায়ন হয়েছে এবং এই শিল্প প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখতে করোনাকালীন ভয়াবহ পরিস্থিতিতে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানগু লোকে প্রণোদনা প্রদান করেছেন যাতে গার্মেন্টস শিল্পগুলো লোকশানের কবলে পড়তে না হয়।

তিনি বলেন, বিদ্যুতের সংযোগ ও ব্যবহার বেড়েছে, দেশে প্রায় ৫০ লাখ অটো – রিক্সা ব্যাটারী চালিত, এগুলোর জন্য ১ কোটি ব্যাটারী সার্বক্ষনিক বিদ্যুৎ দ্বারা চার্জ দেয়া হয়, তাতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তাতে বিএনপি- জামাত জোট সরকারের আমলে যে ৩১০০ মেগওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো তারও দ্বিগুনের বেশী বিদ্যুৎ খরচ হয়।

এ অটোরিকশা গুলোর মাধ্যমে প্রায় ২কোটি হতদরিদ্র্য মানুষ জীবীকা নির্বাহ করছে, তিনি এ গরীব জনগোষ্ঠীর কথা চিন্তা অটোরিকশা বন্ধ করছেন না, তাতে করে বিদ্যুতের চাহিদা অনেকটা বেড়ে গেলেও হতাশ হওয়ার কিছু নেই।,বাংলার গণ-মানুষের নেত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুততরই এই সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ ।



Our Like Page
Developed by: BD IT HOST