May 31, 2026, 6:33 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএনপি বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠিয়ে দেব – প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – বিএনপি বেশি বাড়াবাড়ি করলে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘তার (খালেদা জিয়া) ভাই-বোন আমার কাছে আবেদন নিয়ে এসেছিল। সেকারণেই তাকে মানবিকতা দেখিয়ে ছিলাম।’

জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘খন্দকার মোশতাক ও জিয়াউর রহমানের নির্দেশ ও পরিকল্পনাতেই ৩ নভেম্বরের হত্যাকাণ্ড হয়েছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের হাতে তৈরি দল বিএনপিও অবৈধ। এই দলটি শুধু দেশ নয়, রাজনীতিকেও ধ্বংস করেছে।”

মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতেই জাতীয় চার নেতাকে ঘাতকরা হত্যা করেছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘১৫ ও ৩ নভেম্বরের হত্যাকারীদের প্রতি জিয়া পরিবারের এতোই দরদ যে, খুনি পাশা মারা যাওয়ার পরও বেগম জিয়া তাকে প্রমোশন দিয়েছিলেন।’

বিএনপির নেতা কে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের (বিএনপি) জন্ম সামরিক বাহিনীর পকেট থেকে, তারা কীভাবে দেশের গণতন্ত্র উদ্ধার করবে? বিএনপি যে এত লাফালাফি করছে, তাদের নেতা কে?’



Our Like Page
Developed by: BD IT HOST