July 26, 2026, 9:58 am
শিরোনামঃ
রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তা ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা বাড়ছে বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুমধুম থেকে বিদেশী সিগারেটসহ ৩ পাচারকারী আটক

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার:নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়বিল এলাকা থেকে ৫০০ প‌্যাকেট বিদেশী সিগারেটসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।রবিবার(১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১ টা ২০ মিনিটের দিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই পাভেল মল্লিক’র সঙ্গীয় ফোর্সসহ ঘুমধুম ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বড়বিল-মগঘাট মোড় পাকা রাস্তার উপর নাম্বার বিহীন একটি সিএনজি তল্লাশি করে অভিনব কায়দায় লোকায়িত অবস্থায় ৫০ বক্স (৫০০ প্যাকেট) বিদেশী সিগারেটসহ ৩ পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব‌্যক্তিরা হল: কক্সবাজার জেলার রামু থানার খুনিয়া পালং ইউপির ছাদির কাটা এলাকার আবুল বশরের পুত্র মোঃ আলম (২৯), নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম বড়বিল এলাকার নুরুল ইসলামের পুত্র আফসার উদ্দিন (২১) অপরজন একই এলাকার মীর আহাম্মদের পুত্র নুর আহাম্মদ (১৭)।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি নাম্বার বিহীন সিএনজি গাড়ি তল্লাসী করে ৫০ বক্স (৫০০প‌্যাকেট) বিদেশী সিগারেটসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ। তিনি আরো বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব‌্যাহত থাকবে।

নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটুসাহ বলেন আটক ব‌্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।



Our Like Page
Developed by: BD IT HOST