August 17, 2026, 12:07 pm
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে আগামী ৭ জানুয়ারি থেকে এসএম সুলতান মেলা শুরু হবে

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্ম জয়ন্তী স্মরণে আগামী ৭-২০ জানুয়ারি নড়াইলে সুলতান মেলা অনুষ্ঠিত হবে। এসএম সুলতান ফাউ ন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে এ মেলার আয়োজন করা হবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাস কের সভাকক্ষে এসএম সুলতান ফাউন্ডেশনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক মোহা ম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ফখরুল হাসান,সিভিল সার্জন নাছিমা আক্তার,সদর উপজেলা পরিষদের চেয়ার ম্যান নিজাম উদ্দিন খান নিলু,নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামু ল কবির টুকু,নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামানসহ এসএম সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তা,সরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

১৪ দিনব্যাপী মেলায় চিত্র প্রদর্শনী,শিশুদের চিত্রা ঙ্কন,কবিতা আবৃত্তি প্রতিযোগিতা,এসএম সুলতানের জীবন ও কর্মের উপর আলোচনা/সেমিনার,গ্রামীণ খেলাধুলা,ঘোড়ার গাড়ীর দৌড়,লাঠিখেলা,ভলিবল, কুস্তি,সুলতান পদক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

একুশে পদক ও স্বাধীনতা পদকসহ একাধিক পদক ও সম্মাননায় ভূষিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস,এম, সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মেছের আলী ও মায়ের নাম মাজু বিবি। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে অসুস্থ্যজণিত কারণে ইন্তেকাল করেন। সুলতানের বাসভবন চত্বরে দাফন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST