April 22, 2026, 8:15 pm
শিরোনামঃ
বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড রাজধানীতে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ কে এই ‘সাংবাদিক তৈরির কারিগর’ কথিত সাংবাদিক আবুল হাসেম?“৫ম শ্রেণি পাশ করলেই জালে প্রতারিত অনেকে ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আদর্শবান ও মানবিক ছাত্রনেতা আবু কাউসার আহমেদ

Reporter Name

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধ :-

ব্যক্তিগতভাবে আনন্দ-উল্লাসে অর্থ ব্যয় না করে বৃক্ষরোপণ ও অসহায় শিশু-কিশোরদের ভোজনের ব্যবস্থা সহ জনকল্যাণে নানারকমের উদ্যোগ গ্রহণ করে থাকেন। তরুণ ও ছাত্র সমাজের মনে এভাবেই জায়গা করে নিয়েছেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়গঞ্জ জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু কাউসার আহমেদ।

কেন্দ্রীয় ছাত্রলীগ এর নির্দেশ অনুযায়ে অনবরত তার মেধা, শ্রম ও জনসেবার মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপী বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

আবু কাউসার আহমেদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের সন্তান। তিনি বর্তমানে নাজিমউদ্দিন ভুইয়া ডিগ্রী কলেজে পড়ছেন।আবু কাউসার আহমেদ এর পিতা আবু সাঈদ একজন ব্যবসায়ী এবং সনমান্দী ইউনি য়ন জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির সদ স্য।তার মাতা সালমা বেগম সাবেক সদস্য চরভু লুয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির।

আবু কাউসার আহমেদ বেশ কয়েকবছর আগে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের নির্দেশনায় রাজনীতি করার স্বপ্ন নিয়ে তাদের হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে আসেন। শুরু থেকেই ছাত্রলীগের সকল কার্যক্রম আদর্শ ও নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি দেশ, সমাজ ও জনগনের কল্যাণে ধারাবাহিকভাবে অনবরত কাজ করে যাচ্ছেন। বর্তমান এই স্বার্থপরতার যুগে তিনি প্রতিনিয়ত সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সর্বমহলে সুনাম ও প্রশংসা কুড়িয়ে নিয়েছেন।

জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপনের স্নেহধন্য এই শিষ্য আবু কাউসার আহমেদ কে বেশ যত্ন সহকারে আদর্শিক সুশিক্ষা দিয়ে রাজনীতিতে গড়ে তুলছেন।

বাংলাদেশ ছাত্রলীগের দিক নির্দেশনায় আবু কাউসার আহমেদ তরুণ সমাজকে বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে প্রতিনিয়ত তাদেরকে ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় উৎসাহী করে তোলার পাশাপাশি তাদেরকে সমাজ ও জনকল্যাণে কাজ করার অনুপ্রেরণা যুগিয়ে যান।জনকল্যাণে কাজ করা ছাড়াও তিনি সবসময় দল ও দেশের বিষয়ে বিন্দুমাত্র আপোষ না করে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী ভূমিকা পালন করেন।

তার নেতৃত্বে শত-শত নেতাকর্মী ছাত্রলীগের রাজনী তি করছে। বর্তমানে রাজনীতিতে হাতে গোনা কয়েক জন হাই-ওয়েট ছাত্রনেতার মধ্যে আবু কাউসার আহমেদ অন্যতম হয়ে উঠেছেন।

আবু কাউসার আহমেদ অসংখ্য জনকল্যাণমুখী কাজের মধ্যে অন্যতম হচ্ছে করোনা কালীন সময় নিজের জীবনের মায়া ত্যাগ করে প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করেছেন, প্রতিবছর পবিত্র ঈদ-উল-ফিতরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে নতুন পোষাক উপহার দেয়া, রমজান মাসে অসহায়দের খাদ্য সামগ্রী দেয়া।



Our Like Page
Developed by: BD IT HOST