May 14, 2026, 3:05 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জেলা তথ্য অফিসের উদ্যোগে নড়াইলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ( এপিএ) এর আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৷২৭ নভেম্বর ২০২২ তারিখে সকাল এগারোটায় অনুষ্ঠেয় মহিলা সমাবে শে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, নড়াইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হামিদ ভূঁইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, লোহাগড়া,জনাব রোজিয়া সুলতানা , সভাপতি, ম্যানেজিং কমিটি,লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এবং জনাব কে এম রেজাউল ইসলাম,প্রধান শিক্ষক,লোহাগড়া লক্ষ্মী পাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ৷

উক্ত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মো ইব্রাহিম আল মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷

মহিলা সমাবেশে উপস্থিত বক্তারা বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ,নারী ও শিশুর প্রতি সকল প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন রোধ বিষয়ে বক্তব্য রাখেন।এছাড়া শিশুদের করোনা টিকা প্রদান বিষয়ে মায়েদের সচেতন করা হয়।ডেঙ্গু রোগের কারণ ও প্রতিরোধ বিষয়ে বক্তারা উপস্থিত নারীদের উদ্দেশ্যে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন ৷ এ সময় মহিলা সমাবে শে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন ৷



Our Like Page
Developed by: BD IT HOST