মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-
বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নের ছোয়া লেগেছে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায়। কিন্তু উন্নয়নের ছোয়া লাগলেও অসাধু কিছু সাইনবোর্ড ধারী কতিপয় নেতা এবং বড় কর্তাদের কারনে উন্নয়ন হচ্ছে প্রশ্নবিদ্ধ। সাংবাদিক দের কাছে অভিযোগ আসে অনেকদিন ধরে সংস্কার কাজ হয়নি বারদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রধান সড়ক। কিন্তু সরকারের এত উন্নয়নের মাঝেও রয়ে ছে হতাশার গল্প। কিছু নামধারী নেতা সরকারের উন্নয়নের নাম করে নিজের পকেট ভারী করছে এবং লুটে নিচ্ছে কোটি কোটি টাকা।
রাস্তাটি অনেক আগে নির্মাণ করা হয়েছিল কিন্তু রাস্তাটি সংস্কার করা হয়নি বহুদিন। তাই বৃষ্টি এলে রাস্তাটি হাটার অযোগ্য হয়ে পরে। স্কুলে যেতে ছাত্র ছাত্রীদের পরতে হয় ভোগান্তিতে আর কোনো রোগীকে গাড়ি দিয়ে নেওয়ার কথা তো স্বপ্ন এখানে।
কালের বিবর্তনের সাথে সব কিছুই পাল্টেছে শুধু একই রয়েছে এই রাস্তার চিত্র।যেই রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার সাধারণ মানুষের আসা যাওয়া। তাহলে সরকারের এত উন্নয়নের টাকা যায় কোথায় এমনটাই প্রশ্ন স্থানীয় এলাকাবাসীর। তারা আরো জানান অনেক নেতাই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কেউ এই রাস্তার কাজ করেনি।বর্তমানে যাতায়াতের জন্য এই রাস্তা সংস্কার সময়ের দাবি।