November 23, 2026, 1:48 pm
শিরোনামঃ
ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পোরশায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

Reporter Name

নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ“দুর্নীতির বিরু দ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যের আলোকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন,জাতীয় সঙ্গীত পরিবেশন,জাতীয় পতাকা উত্তোলন ও দুদক পতাকা উত্তোলন,বিভিন্ন প্রতিষ্ঠা নের অংশ গ্রহণে মানববন্ধন এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজে লা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল খালেক। এর আগে উপজেলা চত্ব রে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মক র্তা ওয়াজেদ আলী মৃধার সঞ্চালনায় এ সময় উপ জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম,কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকা র,অফিসার ইনচার্জ শাহ্ আলম সরদার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার,

উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সাধারন সম্পাদক মোশারফ হোসেন জুয়েল,প্রেস ক্লাব সভাপতি হাবি বুর রহমান হাবিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলার পাঁচজন জয়ীতাকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST