June 25, 2026, 3:46 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কটিয়াদীতে জমি সংক্রান্ত জের, মনির গংদের হামলায় নিহত ১ আহত ১

Reporter Name

মোফাসসেল সরকার, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয় নের বেতাল গ্রামে গত ৫ ডিসেম্বর সকাল ৯টার দিকে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আতি কুল ইসলাম মনিরের নির্দেশে মেহেদী, ওয়াসিম, শহিদুল্লাহ সহ ৬-৭ জন লোক হত দরিদ্র বিল্লাল হোসেনের বাড়ীতে দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালালে অন্তত ২ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত বিল্লাল হোসেন (৪০) ঢাকা মেডি কেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় হালিমা আক্তার (৩২) কে গুরু তর আহত অবস্থায় কটিয়াদী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া নিহত বিল্লালের ৬ মাসের শিশু বাচ্ছাকেও মনিরের গংদের হাতে গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী ও থানাসূত্রে জানাগেছে আতিকুল ইসলাম মনির গংরা ওই দিন লোহার রড কাটের ব্যান্দা লাঠি-শুটা নিয়ে নিহত বিল্লালের বাড়ীতে হামলা চালালে নগদ অর্থ, স্বর্ণলংকার সহ অন্তত ২ লাখ টাকার মালামালের ক্ষতিসাধন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এছাড়াও আতিকুল ইসলাম মনিরের লোকজনের ভয়ে নিহত বিল্লালের পরিবার ও পরিজনরা আতঙ্ক অবস্থায় বসবাস করছেন। এই বিষয়ে নিহত বিল্লালের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে আতিকুল ইসলাম মনিরকে প্রধান আসামি করে মেহেদী, ওয়াসিম, ইসমাইল, রহিমা, তাছলিমা, শহিদুল্লাহ নাম উল্লেখ করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ০৫ ধারা-

১৪৩/৪৪৭/৪৭৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/৩০২/১১৪/৫০৬/৩৪ দন্ড বিধিতে রুজু করা হয়। কটিয়াদী মডেল থানার তদন্ত ওসি মাহফুজুর রহমান বলেন, মামলার রেকর্ড করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেপ্তার করবেন বলে উল্লেখ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST