May 14, 2026, 4:56 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী মহানগরীতে জামায়াত শিবিরের ঝটিকা মিছিলে ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত

Reporter Name

মোঃ মোজাম্মেল হোসেন বাবু

রাজশাহী মহানগরীতে জামায়াত শিবিরের মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ সদস্য। মিছিল থেকে ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরের নিউমার্কেটের পাশ থেকে জামায়াতের কেন্দ্রীয় আমিরের মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এর কিছুক্ষণ পরই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে রাজশাহী নগরীর নিউমার্কেটের উত্তর পাশ থেকে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে শিবিরের নেতা–কর্মীরা ছিলেন। মিছিলটি নগরের কাদিরগঞ্জ মোড় হয়ে রেলক্রসিং পার হয়ে উপশহর নিউমার্কেটের দিকে যায়। উপশহর নিউমার্কেটের দিকে যাওয়ার জন্য মিছিলটি মোড় ঘুরে পশ্চিম দিকে যেতে থাকলে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয়। এ সময় মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

আহত দুই পুলিশ সদস্য হচ্ছেন রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল। মিছিলে জামায়াত –শিবিরের দুই শতাধিক নেতা–কর্মী অংশ নেন।, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কোনোরকম উসকানি ছাড়া সরকার অন্যায়ভাবে তাঁদের নেতাকে গ্রেপ্তার করেছে। এই মিছিল থেকে তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মিছিল থেকে হামলার ব্যাপারে জানতে চাইলে এমাজ উদ্দিন মণ্ডল বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মিছিল করার কোনো অনুমতি ছিল না। ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে পালি য়ে যান।



Our Like Page
Developed by: BD IT HOST