June 4, 2026, 8:07 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাতীয় পর্যায়ে যাচ্ছেন বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষিকা বেতাগীর সেলিনা আকতার

Reporter Name

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ‘ ২০২২-এ বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা হিসেবে এখন জাতী য় পর্যায়ে যাচ্ছেন বরগুনার বেতাগী পৌর শহরের ঐতিহ্যবাহী বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যা লয়ের সহকারি শিক্ষিকা সেলিনা আকতার।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, প্রাথমিক শিক্ষা পদক- ২০২২ উপলক্ষে আগামী ৪ জানুয়ারি তিনি ঢাকায় অংশ গ্রহণ করবেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ‘২০২২ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সেলিনা আকতারকে সেরা শিক্ষিকা হিসাবে নির্বাচিত করে। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ সেলিনা আকতার উপজেলা ও জেলা পর্যায়ে সেরা শিক্ষিকা নির্বাচিত হন। পরবর্তিতে বিভাগীয় পর্যায়ে বরিশাল অঞ্চলের সেরা শিক্ষিকা নির্বাচিত হয়ে তিনি জাতীয় পর্যায়ে নাম লেখাতে যাচ্ছেন। তাঁর এ শ্রেষ্ঠত্ব অর্জণে শিক্ষা বিভাগ সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

সেলিনা আকতার ২০০১ সালে সহকারি শিক্ষিকা হিসেবে উপজেলার সদর ইউনিয়নের খন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ২০০৪ সালে ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে আন্তরিকতা, সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে করোনা কালীণসময় অনলাইনে ঝুঁকি নিয়ে আন্তরিকতার সাথে পাঠদান করানোর ফলে তিনি ছাক্র-ছাত্রীদের মাঝে সাড়া ফেলেন। ঐ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোসা: জেসমিন আকতার জানান,

তিনি শিক্ষার্থীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা,শ্রেণি কক্ষে উন্নত ও সময়োপযোগি পাঠদান, প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ডে স্বর্তস্ফুত অংশ গ্রহণে র পাশাপাশি মানুষ হিসেবেও সর্বদা হাসিখুশি, মান বিক ও সদালাপী। শুধূ তাই নয়,ক্ষুদে শিক্ষার্থীদের কাছেও তিনি আপনজন। পঞ্চম শ্রেণির মেধাবি শিক্ষার্থী মো: মুসা খান বলেন, ম্যাডামের পাঠদান অতুলনীয়,

তাঁর হসুলভ আচরণ ও আন্তরিকতা আমাদের মুগ্ধ করে। ম্যাডামকে অভিভাবক হিসেবে আমরা সর্বদা পাশে পাই।’উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল মন্নান বলেন,তিনি সবক্ষেত্রে পারদর্শী ও প্রানবন্ত শিক্ষক হিসেবে উপজেলার সর্বত্র তাঁর পরিচিতি রয়েছে। জাতীয় পর্যায়ে তিনি গৌরব অর্জণ করতে পারবেন এমনটাই মনে করি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান বলেন,তাঁর মেধা,দক্ষতা,উপস্থিত জ্ঞান আমা দেরকে ভাবিয়ে তোলো। করোনা কালীণ অনলাইনে পাঠদানের কারণে শিক্ষারমান অক্ষুন্ন থাকে এবং তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের ফলে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হণ। তাঁর সার্বিক কর্মকান্ডের বিবেচনায় আশা করি তিনি জাতীয় পর্যায়েও সম্মান বয়ে আনতে সক্ষম হবেন ।



Our Like Page
Developed by: BD IT HOST