May 14, 2026, 7:08 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান ও আগামী প্রজন্মকে নিয়ে জেলা তথ্য অফি স,নড়াইলের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷২৯ ডিসেম্বর ২০২২,সকাল ১১ ঘটিকায় জেলা গণগ্রন্থাগার প্রাঙ্গনে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও এক মনোজ্ঞ সঙ্গীতানু ষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান,জেলা প্রশাসক, নড়াইল।মূল আলোচনা উপস্থাপন করেন বীর মুক্তি যোদ্ধা জনাব মো সাইফুর রহমান হিলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক,নড়াইল জেলা আওয়ামীলীগ৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ছায়েদুর রহমান,জেলা শিক্ষা অফিসার,জনাব তাজমুল ইসলাম,সহকারী পরিচালক,জেলা গণগ্রন্থা গার,জনাব দেবাশীষ বাইন,সহকারী পরিচালক,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,জনাব প্রণব কুমার প্রামাণিক, সহকারী পরিচালক,ভোক্তা অধিকার সংরক্ষণ অধি দপ্তর এবং জনাব এনামুল কবীর টুকু,সভাপতি, নড়াইল প্রেসক্লাব ও বিটিভি প্রতিনিধি,নড়াইল ৷

বিজয় দিবস নিয়ে আলোচনায় বক্তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর শক্ত হাত,মেধা,সাহস ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই মাসে বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়।

আমাদের সবার উচিত দেশের ইতিহাস সঠিকভাবে জানা। বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না।সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জী বিত হয়ে দেশকে ভালোবাসা,দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি অবদান রেখে দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বক্তা রা সকলের প্রতি আহ্বান জানান।

বিজয় দিবসের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সকলেই মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক বিভিন্ন পর্যায়ের পেশা-শ্রেণির জনগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST