June 28, 2026, 2:52 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে বিপুল ইয়াবাসহ ইউপি সদস্য ও সহযোগীরা গ্রেফতার

Reporter Name

নূর মোহাম্মদঃলক্ষ্মীপুরে ২ কোটি ৫৫ লাখ ৬ হাজার টাকা মূল্যের ৮৫ হাজার ২০ পিস ইয়াবা সহ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ও গ্রাম পুলিশ সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মনির হোসেন চররমনী মোহন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের প্রথম যুগ্ম-আহবায়ক। এছাড়া ইব্রাহিম একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্য ও আমির হোসেন ওই ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।

এজাহার সূত্র জানায়, গ্রেপ্তার মনির তার বাসায় ইয়াবা রেখে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩ টার দিকে সদর উপজেলা র চররমনী মোহন ইউনিয়নের মধ্য চররমনী গ্রাম থেকে ইয়াবাসহ ইউপি সদস্য মনির হোসেন, গ্রাম পুলিশ সদস্য মো. ইব্রাহিম ও যুবলীগ নেতা আমির হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৩৬টি এয়ার টাইট প্যাকেট ভর্তি ৮৫ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনা য়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST