June 28, 2026, 2:53 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পিবিআই কর্মকর্তা পরিচয়ে টাকা দাবী|প্রতারক গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার আব্দুল কাইয়ুম ওরফে অনিক।নিজেকে পিবিআই ময়মনসিংহের এসআই ফারদিন আহম্মেদ পরিচয় দিয়ে ঈশ্বরগঞ্জের উচাখিলা এলাকার রাশিদুল ইসলাম রাশিদ নামে এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা দাবী করে। রাশিদকে ফোন করে বলে তোমার নামে পিবিআইতে একটি মামলা হয়েছে এবং মামলার ওয়ারেন্ট আছে।

তুমি আমাদের নগদ কিংবা বিকাশ করে ৫০ হাজার টাকা পাঠিয়ে দাও। তাহলে আমরা আর আসবো না, মামলাটি এখানেই শেষ করে দেব। এসময় সে রাশিদুলের ইমো নম্বরে পুলিশের মনোগ্রামযুক্ত একটি ভুয়া প্রাথমিক তথ্য বিবরণীর কপিও পাঠায়। পরবর্তীতে টাকার জন্য বেশ কয়েকবার কল করে চাপ দিতে থাকে ওই প্রতারক। তবে রাশিদুল সেই ফাঁদে পা না দিয়ে বিষয়টি জানতে যোগাযোগ করেন পিবিআই ময়মনসিংহ অফিসে। তখন তিনি প্রতারণার বিষয়টি জানতে পারেন এবং একটি অভিযোগও দায়ের করেন।এভাবেই টাকা দাবি করে অনিক নামে প্রতারক।

এই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিনগত রাত ২টায় অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপ জেলার উচাখিলা এলাকা থেকে প্রতারক আব্দুল কাইয়ুম ওরফে অনিককে গ্রেপ্তার করে পিবিআই।শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. রকি বুল আক্তার।তিনি বলেন, এটি পিবিআইয়ের নামে প্রতারণার মতো একটি দুঃসাহসিক ও চাঞ্চল্যকর ঘটনা।এই মামলা দায়েরের পর পরই ওই প্রতারককে গ্রেপ্তারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বল্প সময়ের মধ্যেই প্রতারক চক্রের অন্যতম প্রধান আব্দুল কাইয়ুম ওরফে অনিককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন,প্রতারক চক্রের সকল সদস্যকে চিহ্নিত করা হয়েছে।সবাইকে আইনের আওতায় আনা হবে। এই মামলার প্রতারক চক্রের সদস্যরা বৃহত্তর ময়মনসিংহে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস,জাল-জালিয়াতিসহ ডিজিটাল প্রতারণার সঙ্গে জড়িত। তাদের নামে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST