June 29, 2026, 6:57 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ড ডিগ্রী কলেজে স্কাউটিং তাঁবুজলসা ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃচট্টগ্রামের সীতাকুণ্ডে ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান সীতাকুণ্ড ডিগ্রী কলেজের রোভার স্কাউটের আয়োজনে তাঁবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড ডিগ্রী কলেজের হলরুমে তাঁবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এসময় রোবার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন,গান,নাচ ও কৌতুকের আয়োজন করেন।

ডিগ্রী কলেজের আরএসএল মোঃ আবুল হাশেম’র পরিচালনায় ও সীতাকুণ্ড ডিগ্রী কলেজের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুসা’র সভাপতিত্বে তাঁবু জলসা ও দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আফাজ উদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ,

সীতাকুণ্ড মডেল থানার ওসি (অপারেশন) আব্দুর রহিম সরকার,সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের কাগজ সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন,ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অজিত কুমার দে,রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আবদুল মোনায়েম,কিশোর ভৌমিক,মোঃ বেদারুল আলম, সাহেদা আক্তারসহ রোবার স্কাউটের সদস্যবৃন্দ ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। তাঁবু জলসা ও দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন,

আমি সব সময় এসব অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি এতে ভীষণ ভালো লাগা কাজ করে। বিএনসিসি ও রোভার স্কাউট আগামী নেতৃত্ব বা নেতা তৈরীর প্লাটফর্ম এরচেয়ে ভালো কিছু হতে পারেনা। আমরা বলি জন্মগতভাবে কাউকে নেতৃত্ব তৈরী করেনা এটি অনুশীলনের মাধ্যমে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিডারশীপ এর

প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কুল জিবন থেকেই বক্তব্য দিয়ে আসছেন এবং স্কুল ফুটবল টিমের অধিনায়ক ছিলেন। এছাড়া বঙ্গবন্ধুর নেতৃত্ব একদিনে অর্জন হয়নি যদিও জন্মগতভাবে কিছু পেয়ে থাকে। সুতরাং ছোটবেলা থেকেই তিনি নেতা হিসেবে সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন। এছাড়া পদ্মাসেতু ও মেট্রোরেলের উদ্বোধন ও স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্ব বাঙালী জাতি হিসেবে আমাদের গর্বিত করে।

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন বলেন, রোভার স্কাউট দীক্ষা আমাদের সুশৃঙ্খল করে। একটি জাতিকে বিনয়ী ও উত্তম কর্মকান্ডে অবদান রাখতে স্কাউটের বিকল্প নেই। সীতাকুণ্ড ডিগ্রী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে তিনি স্বনামধন্য ঐ প্রতিষ্ঠানের প্রশংসা করেন। এছাড়া স্কাউট একটি সেবামূলক সংগঠন ও বটে যাদের নিরলস প্রচেষ্টায় সমাজ ও সংস্কৃতি পরিবর্তন হতে বাধ্য।



Our Like Page
Developed by: BD IT HOST