কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাব’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। রবিবার (৮ জানুয়ারি) সকালে কর্মসূচির শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন, উলি পুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সহিদুল আলম বাবুল ও যুগ্ন-আহ্বায়ক আমিনুল ইসলাম বিটু। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার,সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হান্নান,পরিমল মজুমদার,মোন্নাফ আলী,জাহাঙ্গীর আলম সরদার, তৈয়বুর রহমান,আব্দুল মালেকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সুধিজন ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সন্ধ্যায় প্রেসক্লাবের প্রতি ষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সহিদুল আলম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ার ম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,উপজে লা নির্বাহী অফিসার শোভন রাংসা উপস্থিত থাকবে ন।এ ছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোকসজ্জা ও আতশবাজি,র্যাফেল ড্র ও সাংস্কৃ তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।