June 27, 2026, 2:09 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় নিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে শিশু মাইশা উদ্ধার

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনা কেন্দুয়া প্রতিনিধিঃ

নিখোঁজের ২৪ ঘন্টা পর অবশেষে কেন্দুয়া থানা পুলিশ ভিকটিম মাইশা আক্তার (৫) কে উদ্ধার করতে সক্ষম হয়েছে।ঘটনার বিবরনে জানা যায়,

কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের
মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী মাহিয়া আক্তার (২৫) গত ১১ জানুয়ারি রাত অনুমান ৮ ঘটিকার সময় রাতের খাবার খেয়ে তাদের মেয়ে মোছাঃ মাইশা আক্তার (৫) কে নিয়ে ঘুমিয়ে পড়ে।১২ জানুয়ারি ভোর অনুমান ৫ ঘটিকার সময় তার স্ত্রী ঘুম থেকে জেগে দেখে তার পাশে তাদের মেয়ে মাইশা নেই। অনেক খোঁজাখুজি করে না পেয়ে তাৎক্ষণিকভাবে তার স্বামী জাহাঙ্গীরকে ফোন করে জানায়। সে সংবাদ পেয়ে দ্রুত বাড়ীতে আসে এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে গত ১৩ জানুয়ারি থানায় এসে নিখোঁজ সাধারণ ডায়রী করেন।ডায়রী নং-৫৭০।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও স্থানীয়ভাবে এলাকার লোকজনদের সাথে কথা বলে প্রাথমিক তদন্তের মাধ্যমে জানতে পারেন যে,ভিকটিম মাইশা আক্তার (৫) কে তার পিতা-মাতা কুমিল্লা জেলাধীন দাউদকান্দি থানার বাহের চর গ্রামে ভিকটিমের খালা মোসাঃ মাসুদা বেগমের নিকট রেখে আসে। ভিকটিম মাইশা আক্তার (৫) এর পিতা মাতাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকা র করেন ৮ শতাংশ জমি নিয়ে বিরোধের প্রেক্ষিতে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য তারা পরিকল্পিতভাবে এই ভিকটিম নিখোঁজের ঘটনা সাজিয়ে ছিল।

কেন্দুয়া থানা পুলিশ ভিকটিমের মা মাহিয়া আক্তার সহ কুমিল্লা জেলার দাউদকান্দি থানা পুলিশের সহ।যোগীতায় ভিকটিম মাইশা আক্তার (৫) কে কুমিল্লা জেলাধীন দাউদকান্দি থানার বাহের চর গ্রামের ভিকটিমের খালা মোসাঃ মাসুদা বেগম এর বাড়ী হতে ভিকটিমের মায়ের সনাক্ত মতে সুস্থ স্বাভাবিক অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে ১৪ জানুয়ারি শনিবার রাতে কেন্দুয়া থানায় নিয়ে আসা হয়।

সাধারণ ডায়রীর তদন্তকারী কর্মকর্তা এস আই তানভীর জানান,তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ মাইশা আক্তারকে উদ্ধার করে পিতা মাতার জিম্মায় দেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST