June 30, 2026, 12:35 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলের কালিয়ায় অবৈধ ট্রলি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু,আহত এক

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের নড়াগাতীতে ইট বোঝাই ট্রলি চাপায় রুবে ল মোল্যা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা তার ভগ্নিপতি হাত ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় কলাবাড়ীয়া ইউনিয় নে বোয়ালিয়ারচর মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল কালিয়া উপজেলার চাদপুর গ্রামের আক্কাস মোল্যার ছেলে।

ঘটনাস্থল থেকে জানা যায়,কলাবাড়ীয়া গ্রামের শফিউল্লার ইট ভর্তি ট্রলি কালিয়া থেকে কলাবাড়ী য়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী রুবেল ঘটনাস্থলে পৌছা লে ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ সময় ট্রলিটি পালিয়ে যায়।

স্থানীয়রা জানান,অবৈধ ট্রলি অপ্রাপ্ত বয়স্ক এবং লাইসেন্স ছাড়া ড্রাইভার দিয়ে চালানোর কারনে অহরহ দুর্ঘটনা ঘটেই চলেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন,ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বজনরা এজাহার করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অবৈধ ট্রলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের বিষয়ে সহকা রী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার বলেন, ঘটনা সম্পর্কে ওসি নড়াগাতীর সাথে কথা বলেছি এবং জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে অবৈধ ট্রলির বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST