April 18, 2026, 2:23 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূরুঙ্গামারীতে ইরি- বোরো চাষের জমি প্রস্তুত করতে বিদ্যুৎ পাচ্ছে না কৃষক

Reporter Name

খালেদা বেগম ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রচন্ড শীতের মধ্যেও চাহিদার তুলনায় অর্ধেক মেগাওয়াট কম বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিং হচ্ছে।উপজেলার ১০ টি ইউনিয়নে প্রায় ১৫-২০ দিন ধরে রাত দিন অর্ধেক সময়ই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বারবার লোডশে ডিং হচ্ছে রাতেও। বিদ্যুতের অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা।

উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের কৃষক ছালাম,আলম,মশিউর,হাকিম, ছবর,শরিফ ,সামাদ জানায় জমিতে পানি দিয়ে জমি প্রস্তুত করে ইরি ধান লাগাবো কিন্তু বিদ্যুৎ লোডশেডিং হওয়ায় জমি প্রস্তুত করতে পারছি না।ইরি ধান লাগানো পিছিয়ে যাচ্ছি আমরা,জমিতে ধান লাগানো দেরি হলে এতে করে লোকসানের  আশঙ্কাও রয়েছে আমাদের।

পাথরডুবী ইউনিয়নের কৃষক রহিম,শাহাজামাল তিলাই ইউনিয়নের সুজন,গোলাম হোসেন,শিলখুড়ি ইউনিয়নের বেলাল,বাবু,পাইকেছছরা ইউনিয়নের ডালিম,পাবেল,পাপনসহ অনেকেই বলেন বিদুৎ পাচ্ছি না একদম এদিকে ধান লাগানোর জন্য যে বিজ রোপন করে ছিলাম সেগুলো বয়স বেশী হওয়ায়  নষ্ট হয়ে যাচ্ছে।আর দেরি করে ধান লাগা লে ধানও অনেক কম হবে।সদরের কালাম জানায় বিদ্যুৎ না থাকায় ডিজেল তেল প্রতি লিটার ১১০ টাকা দিয়ে কিনে শ্যালো মেশিন দিয়ে জমি প্রস্তুত করতেছি ইরি ধান লাগানো র জন্য।তেলের যে দাম আবাদ করে কোনো লাভ হবে না। ঘরের ভাত খাব এতটুকুই।

ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের এজিএম কুমার আবীর শুভ জানান ভূরুঙ্গামারীতে সেচের লাইন দুই হাজার চারশো।বিদুৎ এর এখানে প্রয়ো জন ৬-৭ মেগাওয়াট।কিন্তু আমরা পাচ্ছি বিদ্যুৎ প্রয়োজনের থেকে অর্ধেক  ৩.৫ মেগাওয়াট। গত২২ ডিসেম্বর ২০২২ তারিখ হতে পায়রা ইউনিট-২ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মাইনর মেইনটেনেন্সের কারণে বন্ধ আছে।

পায়রা ইউনিট-২ এর সংরক্ষন কাজ চলতি মাসের ২৪ তারিখে শেষ হবে।এরপর বিদ্যুৎ লোডশেডিং সহনীয় পর্যায়ে আসবে বলে এই আশা ব্যক্ত করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST