June 28, 2026, 10:53 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে মিরাজ খান নামে এক ব্যবসা য়ীর মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।শুক্র বার (২০জানুয়ারি) ভোররাতে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে। মিরাজ খান জানান,রাতে বাড়িতে এসে ঘরের সামনে পূর্বের ন্যায় মোটর সাইকেলটি (ইয়ামাহা সেলুটু-১০০/ ঢাকা মেট্রো হ- ৬৪-৫১৫০) রেখে ঘুমিয়ে পড়েন।

ভোররাতে মোটর সাইকেলে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন ডাকচিৎকার শুরু করে। তখন ঘুম থেকে উঠে দেখেন মোটর সাইকেলটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে প্রায় পুরো গাড়িটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এসময় ঘরের সামনের অংশেরও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় প্রতিপক্ষদের সাথে জমি ও দোকানঘর নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে নানা ভাবে হুমকি ও হয়রানি করে আসছিলো, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

রাজাপুর থানার এসআই মামুন হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে৷ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST