April 18, 2026, 2:24 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূরুঙ্গামারীতে জমিতে ইরি ফসল লাগাতে বাড়তি টাকা গুনতে হচ্ছে কৃষকদের

Reporter Name

খালেদা বেগম ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ইরি জমিতে মাঠজুড়ে চলছে বোরো আবাদের ধুম।ইরি আবাদ সঠিক সময় সফল করতে চাষিরা মাঠে ব্যস্ত সময় পার করে যাচ্ছেন।তবে শীতের তীব্রতা কিছুটা বেশি থাকায় তাদের অনেকটা বেগ পেতে হচ্ছে।শীতে বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সার, বীজ, ডিজেল,সেচসহ কৃষি উপকরণের দাম বাড়ায় শতক প্রতি এবার বাড়তি খরচ গুনতে হবে তাদের।

মৌসুমে প্রচণ্ড শীতের কারণে কৃষি শ্রমিক ভূরুঙ্গা মারী উপজেলায় কাজ না থাকায় মাস খানিক আগে ভূরুঙ্গামারী থেকে দেশের দক্ষিণ অঞ্চলে ঢাকাসহ অনেক স্থানেই কাজের উদ্দেশ্যে চলে গেছে।এদিকে কৃষি শ্রমিক না পাওয়ায় চাষাবাদ নিয়ে অনেকটাই চিন্তিত কৃষক। আবার শ্রমিক পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা।ফসলের জমিতে গিয়ে দেখা যায় কৃষকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চারা রোপণ করছে ন। অনেকে আবার হাল চাষ নিয়ে ব্যস্ত। আবার কেউ কেউ চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছে ন। ফসলি এসব জমিগুলোতে চলছে গভীর নূলকু পের মাধ্যমে সেচের কাজ।

এদিকে উপজেলার সদর ইউনিয়নের বটতলা মোড়ে র চাষি আলম,ছালাম,আমিনুর,তমছের,মোতালেব জানান চাষাবাদের জন্য ডিজেল কিনতে হচ্ছে আগের থেকে কেজি প্রতি ১০-২০ টাকা বেশী দরে ,বিদুৎ এর দাম বেশী,সারের দাম বেশি,শ্রমীকের দাম বেশী।এদিকে শীতের কারণে চারার বৃদ্ধির হার কমে যাওয়ার পাশাপাশি অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে।

এছাড়া ভরা মৌসুমে শীতের কারণে চাষাবাদ করতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক পাওয়া গেলেও গুনতি হচ্ছে বাড়তি টাকা।আরও একাধিক কৃষক জানান,প্রতি বছর ফসল উৎপাদনের সময় ধানের দাম থাকে না। এতে উৎপাদন খরচ উঠাতেই তাদের হিমশিত খেতে হয়। ফলে তাদের ঋণের বোঝা বেড়ে যায়।



Our Like Page
Developed by: BD IT HOST