November 16, 2026, 3:02 pm
শিরোনামঃ
কারখানা শ্রমিক সেলিমের লাশ: অবৈধ সরকারের শ্রমিক নিপীড়নের রক্তাক্ত দলিল অবশেষে চন্দ্রগঞ্জবাসীর আন্দোলন সফল, উপজেলা সদর দপ্তরের স্থান পরিবর্তনের অনুমোদন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর জাতীয় কাউন্সিল’প্রতিষ্ঠাতা মোঃ দুলাল মিয়া চেয়ারম্যান ত্রিশালে বালিপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনিরুল হক গ্রেপ্তার গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অবশেষে চন্দ্রগঞ্জবাসীর আন্দোলন সফল, উপজেলা সদর দপ্তরের স্থান পরিবর্তনের অনুমোদন

Reporter Name

মোঃ টিপু সুলতান – স্টাফ রিপোর্টার-

আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের আন্দোলন সফল হয়েছে
অবশেষে চন্দ্রগঞ্জবাসীর আন্দোলন সফল, উপজেলা সদর দপ্তরের স্থান পরিবর্তনের অনুমোদন

লক্ষ্মীপুরের নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের স্থান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে ৫ নম্বর হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর এবং ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনে নতুন অগ্রগতি এসেছে।

লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণ নিয়ে শুরু থেকেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা ও অসন্তোষ ছিল। বৃহত্তর চন্দ্রগঞ্জ, চরশাহী, হাজিরপাড়া, উত্তর জয়পুর, কুশাখালীর একাংশসহ বিভিন্ন এলাকার মানুষের দাবি ছিল, চন্দ্রগঞ্জ থানার কাছাকাছি সুবিধাজনক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হোক।

এতে একই স্থানে থানা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন সেবা গ্রহণ করা সহজ হবে।
অন্যদিকে, বশিকপুর ইউনিয়নের বাসিন্দারা চন্দ্রগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত থাকতে অনিচ্ছা প্রকাশ করে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
এদিকে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণ নিয়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। ২০২৬ সালের ওই রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হক সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশনায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে দায়ের করা রিট আবেদন নিষ্পত্তি করে সংশ্লিষ্ট বিবাদীদের আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে আবেদনকারীর ১১ জুন ২০২৬ তারিখের আবেদনটি নিষ্পত্তি করতে বলা হয়।

মোহাম্মদ হাছান নামে এক ব্যক্তি রিট আবেদনটি দায়ের করেন। আবেদনে চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থাপনের বিষয়ে ২০০৪ সালের ২৪ অক্টোবর জারি করা সার্কুলার বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি ১১ জুন ২০২৬ তারিখে দেওয়া আবেদন নিষ্পত্তি না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়েও আইনি প্রতিকার চাওয়া হয়েছিল।
রিটকারীর অভিযোগ ছিল, পূর্বনির্ধারিত বটতলী এলাকায় উপজেলা সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নতুন উপজেলা সদর দপ্তর স্থাপনের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে বৃহত্তর জনগোষ্ঠীর মতামত ও দাবিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

রিটকারী মোহাম্মদ হাছান এর আগে বলেছিলেন, বিগত সরকারগুলো দীর্ঘদিনেও চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়ন করতে পারেনি। বর্তমান সরকার দ্রুত সময়ে উপজেলা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। তবে নাম চন্দ্রগঞ্জ হলেও সদর দপ্তরের অবস্থান ও স্থান নির্বাচনের নীতিমালা নিয়ে তাঁর আপত্তি ছিল।
সর্বশেষ উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের অনুমোদনের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

দীর্ঘদিনের দাবি, আন্দোলন এবং আইনি প্রক্রিয়ার পর স্থান পরিবর্তনের এ সিদ্ধান্তকে চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কাঠামো গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা।
তবে নতুন স্থানে সদর দপ্তর স্থাপনের জন্য পরবর্তী প্রশাসনিক ও অবকাঠামোগত কার্যক্রম কবে নাগাদ শুরু হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন চন্দ্রগঞ্জবাসী।



Our Like Page
Developed by: BD IT HOST