August 1, 2026, 4:09 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অসহায় পরিবারের গৃহ নির্মাণ সামগ্রী তুলে দিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার

Reporter Name

মোনায়েম খান (খোকন) বাকেরগঞ্জ।

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় পৌরসভার ৮নং ওয়ার্ডে জরাজীর্ণ ঝুপড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এক অসহায় দম্পতি। ঝড় বৃষ্টিতে ভিজে যায় বিছানাপত্র। ছোট ছোট ৪ শিশু সন্তান নিয়ে বৃষ্টি নামলে গায়ে পলিথিন জড়িয়ে কেটে যায় তাদের রাত।

গত ১৫ জুন সময় এক্সপ্রেস নিউজ পত্রিকার নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ ‘জরাজীর্ণ ঝুপড়িতে বসবাস, বৃষ্টিতে পলিথিন গায়ে কেটে যায় রাত ‘শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন।

বাকেরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে ৫৫ বছর বয়সী আলম গীর রিকশা চালাতেন। বছর দুই আগে সড়ক দুর্ঘটনায় গু রুতর আহত হলে মেরুদন্ডে আঘাত পেয়ে বিছানায় পড়ে থাকেন তিনি। অসহায় আলমগীর তার অসুস্থ স্ত্রী মুকুল বেগম ও চার শিশু সন্তান নিয়ে দুই শতাংশ জমির উপর নির্মিত বাঁশের চাটাই ও পলিথিনের জরাজীর্ণ ঝুপড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

বর্তমানে বসবাসের একমাত্র আশ্রয় ঝুপড়িটি জরাজীর্ণ হওয়ায় একটু ঝড়-বৃষ্টিতেই ভিজে যায় বিছানাপত্র। অনেক সময় বৃষ্টি আসলে না থামা পর্যন্ত কাথা বালিশ মুড়িয়ে ঘরের এক কোণায় অপেক্ষা করতে হয় তাদের। পলিথিন গায়ে দিয়েই বৃষ্টির রাতগুলো কাটে তাদের। এভাবেই মানবেতর জীবন যাপন করে আসছে ওই পরিবারটি। আলমগীরের উপার্যনযোগ্য সন্তান না থাকায় সড়ক দুর্ঘটনার পরে সাত বছরের কন্যা সুমাইয়া ভিক্ষা করে সংসারের হাল ধরেন।

গত বছর ৩ সেপ্টেম্বর ‘ভিক্ষা করে সংসার চালায় শিশু সুমাইয়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে তখন বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। পরে তিনি শিশু সুমাইয়াকে স্কুলে ভর্তি করান ও তার লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন। এ ছাড়াও অসুস্থ আলমগীরকে চিকিৎসা করাতে ১০ হাজার টাকা দেন। আলমগীরের স্ত্রী মুকুল বেগম সংসার চালাতে ছোট শিশু কোলে নিয়ে এখনও হাট বাজারে ভিক্ষা করেন।

আলমগীরের স্ত্রী মুকুল বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ঝুপড়ি ঘরের একদিকে রান্নার জন্য কিছু লাকড়ি আর অন্যদিকে থাকার বিছানা। বৃষ্টি আসা মাত্রই সবকিছু ভিজে যায়।

এই সংবাদটি জাতীয় পার্টির কো- চেয়ারম্যান, সাবেক বস্ত্র মন্ত্রী, বারবার নির্বাচিত বাকেরগঞ্জের সাবেক এমপি এ বি এম রুহুল আমিন হাওলাদারের নজরে আসলে আজ ১৮ আগষ্ট (শুক্রবার) দুপুর ১২ টায় তার বাসভবনে পৌরসভার ৮ নং ওয়ার্ডের অসহায় আলমগীরকে ডেকে নিজ অর্থায়নে তার হাতে গৃহ নির্মাণের নির্মাণ সামগ্রী তুলে দেন।

এ সময় অসহায় আলমগীর গৃহ নির্মাণের নির্মাণ সামগ্রী পেয়ে আনন্দে চোখের পানি ছেড়ে এ বি এম রুহুল আমিন হাওলাদারের পরিবারের সকলের জন্য দোয়া করেন।

এ সময় এ বি এম রুহুল আমিন হাওলাদার জানান, আমরা সব সময় বাকেরগঞ্জবাসীর সেবার জন্য রাজনীতি করি। আমি বাকেরগঞ্জে ৪ বার সংসদ সদস্য ছিলাম। বর্তমানে আমার স্ত্রী রতনা আমিন বাকেরগঞ্জে টানা তিনবার সংসদ সদস্য। উপজেলা বাসির সেবায় আমাদের দরজা সব সময় খোলা থাকে।



Our Like Page
Developed by: BD IT HOST