November 25, 2026, 11:00 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আমতলীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে আলোচনা সভা

Reporter Name

মো:মামুনুর রশিদ রাতুল,আমতলী :

বরগুনার আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্ম কর্তা মুহাম্মাদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ার ম্যান মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,আমতলী থানার ওসি তদন্ত আমির সেরনিয়াবাদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান বৃন্দ আমতলীর সাংবাদকর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক রা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় পৌর শহরের বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীরাওউপস্থিত ছিলেন। বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভা শেষে দু:স্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST