July 28, 2026, 8:46 am
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ স্বরনে ৭১, হৃদয়ে বাংলাদেশ-এর সভা মঙ্গলবার ,২৮ জুলাই ২০২৬ নিউইয়র্কে সাম্প্রতিক বিশ্ব ভাবনা ও সমসাময়িক বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত আজ জাতিসংঘের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আলাউদ্দিন হত্যার বিচার হবে, …লক্ষ্মীপুরে মাটিতে মাহবুবুল আলম হানিফ

Reporter Name

নূর মোহাম্মদঃ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, বিএনপির সন্ত্রাসীরা এত দিন ঘাপটি মেরে ছিল। তথাকথিত আন্দোলনের নামে এখন সারা দেশে তাদের সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। আন্দোলনের নামে সারা দেশে অরাজকতা সৃষ্টি করে চলছে বিএনপি।

আজ সোমবার সকালে লক্ষ্মীপুরের রশিদপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। সম্প্রতি স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার ঘটনায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রশিদপুর ঈদগাহ মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাহবুবউল-আলম হানিফ বলেন, এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, তার প্রতিটির জন্য বিএনপি দায়ী। বিএনপির ছত্রছায়ায় সন্ত্রাসীরা দেশের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আইনের শাসন নিশ্চিত করা হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে হানিফ আরও বলেন, আমরা ভেবেছিলাম, সন্ত্রাস কমে গেছে। কিন্তু লক্ষ্মীপুরের ঘটনায় প্রমাণ হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা এখনো ছড়িয়ে-ছিটিয়ে আছে। সন্ত্রাসীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছর থেকে দেশে ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের কল্যাণে কাজ করে চলছে আওয়ামী লীগ সরকার। আমরা ভেবেছিলাম, মানুষের যেহেতু দুঃখকষ্ট দূর হয়েছে, তাই সন্ত্রাসও কমে গেছে। কিন্তু উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি সন্ত্রাস বাড়িয়ে দিয়েছে।

এর আগে তিনি নিহত যুবলীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারীর গ্রামের বাড়িতে তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। পরে আলাউদ্দিনের কবরে জিয়ারত করেন মাহবুবউল-আলম হানিফ।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ্যডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আ্যডভোকেট রাসেল মাহামুদ মান্না, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভূঁঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ূন কবির পাটওয়ারীসহ আরও অনেকে।

নিহত আলাউদ্দিনের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপনকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন আশ্বস্ত করে বলেন, এ হত্যার বিচার হবে।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আলাউদ্দিন পাটওয়ারী (৪৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর পোদ্দার দিঘির পাড়ে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড ছররা গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত ২০ জনসহ যুবদল ও ছাত্রদলের ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।



Our Like Page
Developed by: BD IT HOST