July 4, 2026, 5:35 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ-৬,আসনে মনোনয়নপত্র জমা

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীসহ ৯ জন।
৩০ নভেম্বর, বৃহস্পতিবার, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের হাতে তারা মনোনয়নপত্র জমা দেন।

এই বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কমরুজ্জামান বলেন,আওয়ামী লীগের প্রার্থী চয়ন ইসলাম,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মোঃ মোজাম্মেল হক,জাকের পার্টির প্রার্থী মোঃ রেজাউল করিম বিপ্লব,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী মোঃ রেজাউর রশীদ খান, বাংলাদে শ সুপ্রিম পার্টি (বিএসপি) এর প্রার্থী মোঃ আল-আমীন ,বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী মোহাম্মদ শামীম এবং সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।

এছাড়াও সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র পার্টি তরিকুল ইসলাম এবং জাতীয় পার্টির মোক্তার হোসেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্ব র। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্ব র,মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর ,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।



Our Like Page
Developed by: BD IT HOST