July 4, 2026, 5:34 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ইনশাআল্লাহ; জয় আমাদের নিশ্চিত: বাকেরগঞ্জে আ.লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিক

Reporter Name

খান মেহেদী :- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনো নীত নৌকা প্রতীকের মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক গতকাল বুধবার বেলা ১ টায় সহকারী রিটানিং কর্মকর্তা বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসা র সজল চন্দ্র শীলের কাছে মনোনয়নপত্র জমা দেন।

বাকেরগঞ্জ সহকারী রিটানিং কর্মকর্তা কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনিন ওই সময় হাফিজ মল্লিক জানান, ইনশাআল্লাহ; জয় আমাদের নিশ্চিত আমরা জয় নিয়ে আসব,সেভাবেই কাজ শুরু করেছি আমরা।

মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিক বলেন,প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে,বিশ্বাস করে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার টিকিট দিয়েছেন। আমি একজন আওয়ামী লীগের নিবেদিত কর্মী,দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সঙ্গে আছি। আওয়ামী লীগের পুরো পরিবার আমার সঙ্গে আছে। আমাদের জয় আসবেই।

মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিক বলেন সবাই কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার জীবনের শ্রেষ্ঠ একটি দিন। আজকে সেই কাঙ্ক্ষিত দিন, আওয়ামী লীগের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি আমি।

তিনি বলেন, আমি প্রবীণ সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে, সবাইকে পাশে নিয়ে আমি কাজ করছি। মানুষকে নিয়ে থাকতে আমার ভীষণ ভালো লাগে। তাই শৃঙ্খলা, সততা, যে ব্যাপারগুলো একজন মানুষকে নাগরিক হিসেবে গড়ে তোলে ঠিক সেভাবে নিজেকে প্রমাণ করব।

মেজর জেনারেল (অবঃ) হাফিজ মল্লিক বলেন, নির্বাচ নের মধ্যে ভোটের যে আনন্দ, ভোটের সেই উৎসব আবার ফিরিয়ে নিতে চেষ্টা করছি আমরা। যে মানুষগু লো ভোট দিতে যায় না, যারা মনে করে ভোটের কোনো মূল্য নেই, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রত্যেককে ভোটকেন্দ্রে আসতে হবে, যাচাই-বাছাই করে পছন্দের মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু আপনারা আমাকে কতটুকু ভালবাসেন ভোটের মাধ্যমেই আমার প্রতি আপনাদের সেই ভালোবাসা-ভালো লাগা বুঝতে পারব



Our Like Page
Developed by: BD IT HOST