August 21, 2026, 4:41 pm
শিরোনামঃ
উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার রয়টার্সের প্রতিবেদন; তারেক রহমানের ভারত সফর নিয়ে এখোনও সিদ্ধান্ত হয়নি পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুততম সময়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩ টাঙ্গাইল জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজ সুমাইয়া মমিন বেগমগঞ্জের আলাইয়াপুরে কনের বাড়ীতে গায়ে-হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলা, গুলিবিদ্ধ – ৫ সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক,বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বদলী জনিত বিদায় সংবর্ধনা রায়পুর উপজেলার কলাকোপা গ্রামের ঝুঁকি পুর্ন ব্রিজ এখন মরন ফাঁদে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

একজন অভিভাবকতুল্য রাজনৈতিক ব্যক্তিত্বের নতুন যাত্রা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

কিছু মানুষ রাজনীতির পথচলায় শুধু সহযাত্রী হয়ে থাকেন না—তাঁরা হয়ে ওঠেন অভিভাবক, পরামর্শদাতা এবং অনুপ্রেরণার জায়গা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচা আমার রাজনৈতিক জীবনে তেমনই একজন শ্রদ্ধেয় মানুষ।

প্রায় চার দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী থেকে দলের মহাসচিবের দায়িত্ব পর্যন্ত অত্যন্ত নিষ্ঠা, প্রজ্ঞা ও ধৈর্যের সঙ্গে পথ চলেছেন। নানা প্রতিকূলতা, সংকট ও কঠিন রাজনৈতিক সময়েও তাঁর স্থিরতা, সৌজন্যবোধ এবং রাজনৈতিক প্রজ্ঞা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।

রাজনীতির দীর্ঘ পথচলায় আমার বাবা প্রয়াত ওবায়দুর রহমানের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক এবং পরবর্তীতে বিএনপির দুঃসময়ে দলের হয়ে দেশ-বিদেশে রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ রক্ষায় তাঁর ভূমিকা আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সেই সময় তাঁর পাশে থেকে কাজ করতে গিয়ে শুধু একজন অভিজ্ঞ রাজনীতিবিদকেই নয়, একজন স্নেহশীল, দূরদর্শী ও দায়িত্বশীল অভিভাবককেও কাছ থেকে দেখেছি।

আমার রাজনৈতিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়ে তাঁর পরামর্শ, স্নেহ ও দিকনির্দেশনা আমার জন্য মূল্যবান হয়ে থেকেছে।

আজ তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং একটি নতুন অধ্যায়ের সূচনা। দলীয় রাজনীতির দীর্ঘ দায়িত্ব থেকে সরে গিয়ে তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বের পথে এগিয়ে যাচ্ছেন।

প্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচা,

রাজনৈতিক জীবনের এই নতুন অধ্যায়ে আপনার জন্য রইল গভীর শ্রদ্ধা, আন্তরিক শুভকামনা ও দোয়া।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার আগামী দিনের পথচলা হোক মর্যাদা, প্রজ্ঞা, সততা ও দেশসেবার এক নতুন দৃষ্টান্ত।

আপনার নতুন দায়িত্বের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
ভালো থাকবেন।
আপনার স্নেহ ও দোয়া সবসময় প্রত্যাশা করি।

— শামা ওবায়েদ ইসলাম



Our Like Page
Developed by: BD IT HOST