October 19, 2026, 2:42 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জের পুলিশ সুপার শাহজাদপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ শাহজাদপুর থানা ও সি মাদক, জুয়া ও চুরি ডাকাতি, মার্ডার, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, সম্বন্ধে সচেতনতা ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন শারদীয়_দুর্গাপূজা_উপলক্ষে অসহায় ও দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হ’ত্যা’র জড়িতদের গ্রেপ্তারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দুয়ায় মা’ন’ব’বন্ধ’ন বিপিপিএ পরিচালনা পর্ষদের পঞ্চম সভা অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

Reporter Name

প্রথম বাংলা : আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা)সহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় বহুল আলোচিত ওসি বি এম ফরমান আলীও রয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আওয়ামী লীগ সরকারের আমলে টুঙ্গিপাড়ার বাসিন্দা হিসেবে তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন বলে আলোচনা ছিল। চাকরিজীবনে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ‘পাত্তা’ দিতেন না বলে অভিযোগ রয়েছে।

তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব পরিদর্শকের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।



Our Like Page
Developed by: BD IT HOST