August 8, 2026, 6:05 am
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি

Reporter Name

প্রথম বাংলা : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং গৃহায়ন ও গণপূর্তসহ চার মন্ত্রণালয় নতুন সচিব পেয়েছে। তাদের মধ্যে দুইজনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। বাকি দুই মন্ত্রণালয় হল- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) পৃথক প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব বন্টন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগের সচিবদের মধ্যে একজনকে সরানো হয়েছে এবং একজন অবসরে গেছেন। আর ওএসডি থাকা একজনকে মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে।

এদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (সংযুক্ত) করা হয়েছে।

প্রাথমিকে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জেসমিন নাহারকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়া আরেক সচিব হলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক। তাকে সচিব হিসেবে একই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।

পৃথক আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে মো. ওবায়দুর রহমানকে। তিনি এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি ছিলেন। গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম গত ৩০ জুলাই অবসরে গেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST