রিপোর্ট :সুমন কান্তি দাশ কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার-১( চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম এমএ মহোদয়ের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।আ
জ সোমবার সন্ধ্যায় চকরিয়া পৌরশহরের সিস্টেম কমপ্লেক্সে হোটেল এরিস্টোডাইন হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য জাফর আলম বলেন- স্বাধীনতার ৪৩ বছর পর চকরিয়া পেকুয়া আসনে আওয়ামী লীগের এমপি হিসেবে প্রথমবার নির্বাচিত হয়েছি, জনগণের সেই ভালবাসা থেকে আমি কোনোদিন দূরে থাকতে চাই না।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে এই আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো। এজন্য আমি মাঠে কাজ করছি।
তিনি আরও বলেন, ইতিমধ্যে দলের প্রধান শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, দলের মধ্যে যদি কোনো সম্ভাবনাময়ী প্রার্থী থাকে, তাদের কেউ যদি মনোনয়ন নাও পায় তাহলে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন সেই সুযোগ হাতছাড়া আমিও করতে চাই না।