September 14, 2026, 5:57 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে শ্রদ্ধার সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name

ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ খালেদা পারভীন

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক এই দিন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাত ১২ টা ১ মিনিটে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরী চত্বর শহীদ মিনারে উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা,ভূরুঙ্গা মারী থানা,স্কুল,কলেজ প্রতিষ্ঠান,আওয়ামিলীগসহ অংগ সংগঠন, বিএনপিসহ অংগ সংগঠন,জাতীয় পার্টি,ব্যাংক,প্রেস ক্লাব,বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের জেলা সহসভাপতি আক্তারুজ্জামান (মন্ডল),বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক,ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,প্রেস ক্লাব সভাপতি আনা রুল ইসলাম,উপজেলা প্রেস ক্লাব সভাপতি ডাঃ আঃ জলিলসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়ে মোনাজাত অনুষ্ঠিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST