October 21, 2026, 7:26 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী ‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা শাহজাদপুরে জেলা কর্মকর্তা আনসার ও ভিডিপি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ময়মনসিংহে কালিবাড়ি দাসপাড়ায় হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে করলেন মসিক প্রশাসক প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে ওএসডি হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ শাহজাদপুরে দরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ শেরপুরের ডিসির বি”রুদ্ধে সার কালো”বাজারি মাম”লার বাদীকে ‘ধ”মক’! সত্য বনাম প্রো’পাগান্ডা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন

Reporter Name

  • ​লাভলী আক্তার (নেত্রকোনা জেলা) প্রতিনিধিঃ

​নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- উপজেলা যুবদলের আহ্বায়ক ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন।

​সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শত শত মোটর সাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে তিনি নওপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শ করেন
​বিকেলে উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর দুর্গাপুর মোড় হয়ে নওপাড়া পাকা ঘাট, নওপাড়া বাজার, গণিতাশ্রম, শিমুলটিয়া, কাউরাট, কুতুবপুর, জুরাইল খামারবাড়ি, নওপাড়া বর্মনপাড়া এবং দনাচাপুর এলাকা অতিক্রম করে দুখিয়ারগাতী পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে এটি শেষ হয়।
​

পরিদর্শনকালে তিনি নওপাড়া ইউনিয়নের মোট ৬টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন। মণ্ডপগুলো হলো—দুখিয়ারগাতী সিংহ বাড়ি পূজা মণ্ডপ, নওপাড়া পাকা ঘাট মন্দির পূজা মণ্ডপ, নওপাড়া বর্মনপাড়া পূজা মণ্ডপ, দনাচাপুর কালীবাড়ি মন্দির পূজা মণ্ডপ, দনাচাপুর সিদ্ধেশ্বরী মন্দির পূজা মণ্ডপ এবং জুড়াইল খামারপাড়া পূজা মণ্ডপ,

পরিদর্শন শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন বলেন- “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা সার্বিক তদারকি ও দেখভালের অংশ হিসেবে আমি নওপাড়া ইউনিয়নের ৬টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি।

আমাদের বিএনপির নেতাকর্মীরা প্রতিনিয়ত মণ্ডপগুলোর খোঁজখবর রাখছেন। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যায় আমি আছি, অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব।



Our Like Page
Developed by: BD IT HOST