August 9, 2026, 6:21 pm
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্নীতির মাধ্যমে ৬ বছরে শত কোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী

Reporter Name

সেলিম মিয়া : সম্প্রতি খাদ্য বিভাগের অধীনস্থ ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শক’কে বদলী করেছে খাদ্য অধিদপ্তর। সংশ্লিষ্ট মহাপরিচালকের নির্দেশক্রমে উপ পরিচালক ( সংস্হাপন) অনির্বাণ ভদ্র সাক্ষরিত বিগত ৩০/৭/২৬ ইং তারিখে ১৩.০১.০০০০.০৩১.১৯.০৮০.১৯- ৪১৯ নং স্মারক মুলে এক পত্রে চার খাদ্য পরিদর্শককে একই বিভাগের বিভিন্ন স্হানে বদলী করা হয়।

বদলীকৃত খাদ্য পরিদর্শকগণ হলেন – নেত্রকোনা জেলার কলমাকান্দা এলএসডির ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবদাল হোসেন কে নেত্রকোনা জেলা মদন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে খাদ্য পরিদর্শক হিসাবে বদলী করা হয়। মদন উপজেলার খাদ্য পরির্দশক মোঃ আব্দুল হাইকে কলমাকান্দা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে বদলী করা হয়।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা খাদ্য গুদামের এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত বিশ্বাস কে ভালুকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে খাদ্য পরিদর্শক হিসাবে বদলী করা হয়। আর জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর টিপিসি”র খাদ্য পরিদর্শক ( সংযুক্তি ময়মনসিংহ সিএসডি) খন্দকার মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন কে ধানিখোলা এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।
ছবি : সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST