August 28, 2026, 3:54 am
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুমধুম থেকে ফের ২৪ বোতল বিদেশী মদসহ পালংখালীর আব্দুল্লাহ পুলিশের হাতে আটক

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ‌্যংছড়ি:

বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম থেকে ফের ২৪ বোতল বিদেশী মদসহ আব্দুল্লাহ নামের এক পাচারকারীকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে এগারটার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় নাইক্ষ‌্যংছড়ি থানার অধিন্থ ঘুমধুম তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ইনেসপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে এসআই বাবুল ও এএসআই শ‌্যামলের সঙ্গীয় ফোর্সের মাদক বিরুধী অভিযানে ঘুমধুম ইউপিস্থ টিভি টাওয়ার সংলগ্ন ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা তল্লাশি করে ২৪ বোতল বিদেশী মদসহ আব্দুল্লাহ নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

এসময় পাচারকাজে ব‌্যবহারিত একটি অটোরিক্সা জব্ধ করেছে পুলিশ।

আটককৃত ব‌্যক্তি : কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপির বটতলী পূর্ব পাড়ীর বিল এলাকার সিরাজ মিয়ার পুত্র আব্দুল্লাহ(২০)।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইনেসপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোষ্টের মাধ‌্যমে তল্লাসী চালিয়ে আব্দুল্লাহ নামের ঐ যুবককে ২৪ বোতল বিদেশী মদসহ আটক করাহয়। পুলিশের মাদক বিরুধী এ অভিযান অব‌্যাহত থাকবে বলে তিনি জানান।

নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহ বলেন, আটক ব‌্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST