September 13, 2026, 5:16 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুমধুম থেকে ৩, ৫০০ প‌্যাকেট বিদেশী সিগারেটসহ আটক:২, নোহা গাড়ি জব্ধ

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’ধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের একটি বিশেষ অভিযানে বিদেশি সিগারেট সহ ২পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয় যাহার নং চট্রমেট্রো চ (১১-৮৬ ২০)।শনিবার (১৭ ডিসেম্বর )সকাল সাড়ে ১১টার ঘুমধুম ৪নং ওয়ার্ডের টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানার নির্দেশনায় এসআই আল-আমিন’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযান পরিচালনা করে সন্দেহাতীত উক্ত নোহা গাড়ি তল্লাশি করে ৩৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব্যক্তি চটগ্রাম জেলা সাতকানিয়া থানা’র দারিয়ার দিঘি এলাকার সাব্বির আহমদ এর ছেলে মো: রফিক (১৮) এবং কক্সবাজার জেলা টেকনাফ থানা’র হোয়াইক্ষ্যং এলাকার ছেনু মিয়ার ছেলে মো: ফয়সাল ১৯।

এ প্রসঙ্গে: ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশী সিগারেট সহ ২ যুবককে আটক পূর্বক পাচার কাজে ব‌্যবহারিত একটি নোহা গাড়ি জব্ধ করাহয়।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব সিগেরেট উদ্ধার করা হয়। আটককৃত রফিক এবং ফয়সাল এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST