স্টাফ রিপোর্ট :সুমন কান্তি দাশ স্টাফ রিপোর্টার:
বিষয়ঃ-চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার ও চাঞ্চল্যকর গিয়াসকে অপহরন পরবর্তী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাত (৩৪) গ্রেফতার; লুণ্ঠিত মোটরসাইকেল, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ|
অভিযানের নেতৃত্ব ও গ্রেফতারের বিবরণ:
কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ. এন. এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবদুল আজিজ মহোদয়ের তত্ত্বাবধানে ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া, রামু থানা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয় গঠিত ১টি চৌকস যৌথ অভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে|
ঘটনার বিবরণ:
গত ১২/১১/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকা থেকে ০৪:৩০ ঘটিকার মধ্যে চকরিয়া থানাধীন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঈদমনি উত্তরপাড়ায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে| ডাকাতেরা বসতঘরের জানালার গ্রিল কেটে এবং দরজার তালা ও হুক ভেঙে ঘরে প্রবেশ করে|
পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও প্রাণনাশের ভয়ভীতি প্রদান করে ঘরের স্টিলের আলমারি ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে সর্বমোট ১৭ ভরি স্বর্ণালংকার ও দুটি স্মার্টফোন, বিদেশি ইমিটেশনের তিনটি চেইনসহ অন্যান্য মালামাল লুণ্ঠন করে এবং বসতঘরে থাকা ১৪৯ সিসি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ ডিলাক্স মডেলের একটি মোটরসাইকেল লুন্ঠন করে ডাকাতদল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়|
এ ঘটনায় ভুক্তভোগী পারভেজ মোশাররফ বাদী হয়ে তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতসহ ৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ৬/৭ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন| পরবর্তীতে বাদীর এজাহারের প্রেক্ষিতে চকরিয়া থানার মামলা নং-৩১, তারিখ-২৫/১১/২০২৬ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়|
গত ১২/১১/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকার সময় চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উচিতার বিলস্থ বাদীর বসতঘরে বাদী ও তার পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে তৌহিদ ডাকাতসহ অজ্ঞাতনামা ডাকাতরা অপ-কৌশলে বসতঘরের বেলকনির গ্রিল কেটে প্রবেশ করে।
ডাকাতদলের হাতে থাকা অবৈধ বন্দুক, ধারালো দা, লোহার হাতুড়ি ও ˆবদ্যুতিক শক মেশিন দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বাদী ও তার পরিবারের সদস্যদের জিম্মি মারধর করে জখম করে ৩টি মোবাইল ফোন; নগদ ৩,০৫,০০০/- (তিন লক্ষ পাঁচ হাজার) টাকা এবং আনুমানিক ১৩ ভরি ওজনের ¯^র্ণালংকার, যার মূল্য ৩১,২০,০০০/- (একত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা, লুট করে নিয়ে যায়|
এ ঘটনায় ভুক্তভোগী আলী আকবর (৫৯) বাদী হয়ে ডাকাতদের বিরুদ্ধে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন| পরবর্তীতে বাদীর এজাহারের প্রেক্ষিতে চকরিয়া থানার মামলা নং-১৩, তারিখ-১৩/১১/২০২৬ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়|
বাদীনি জন্নতুল নাঈম আফসানা¯স্বামী ভিকটিম গিয়াস উদ্দিন (৪৫)-এর সঙ্গে তৌহিদ ডাকাতসহ বাদল ডাকাতদের বিরোধ ছিল| ইতোপূর্বে আসামিরা ভিকটিমকে গিয়াস উদ্দিন’কে অপহরণ ও হত্যার চেষ্টা করলে তিনি জিআর মামলা নং-১৪৩/২৩ (চকরিয়া) দায়ের করেন এবং প্রাণনাশের হুমকির বিষয়ে চকরিয়া থানায় জিডি নং-৩৩৭, তারিখ-০৭/০৪/২০২৩ খ্রি. করেন|
গত ২৭/০৯/২০২৫ খ্রি. রাত আনুমানিক ০২:০০ ঘটিকার সময় ভিকটিম গিয়াস উদ্দিন মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতু উপরে পৌঁছলে তৌহিদ ডাকাতসহ অন্যান্য আসামিরা কারযোগে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ভিকটিমকে ফেলে মারধর করে এবং স্টিলের টর্চ দিয়ে মাথায় আঘাত করে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায় এবং হত্যা করে ভিকটিম গিয়াস উদ্দিনের লাশ মাতামুহুরী ব্রীজের বিবস্ত্র অবস্থায় ফেলে যায়| এ ঘটনায় ভিমটিমের স্ত্রী জন্নতুল নাঈম আফসানা বাদী হয়ে ডাকাত তৌহিদ সহ অন্যান্যদের বিরুদ্ধে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন|
পরবর্তীতে বাদীর এজাহারের প্রেক্ষিতে চকরিয়া থানার মামলা নং-১, তারিখ-০১/১০/২০২৬ খ্রি. ধারা-৩৪১/৩৬৪/৩০২/৫৬০(২)/৩৪ পেনাল কোড রুজু করা হয়|
তদন্ত ও উদ্ধার কার্যক্রম ও পুলিশের বিশেষ অভিযান:
বর্ণিত চাঞ্চল্যকর দূর্ধর্ষ ডাকাতির রহস্য উদ&ঘাটনের জন্য সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করিয়া ডাকাত সর্দার ও ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের নিমিত্তে চকরিয়া থানার পুলিশের আভিযানিক টিম ও কক্সবাজার জেলা গোয়েন্দার টিম অভিযান অব্যাহত রাখা হয়|
চকরিয়া থানা পুলিশের অভিযানিক টিম ও জেলা গোয়েন্দা শাখার যৌথ টিম বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৫/১১/২০২৬খ্রিঃ তারিখ ভোর রাত ০৪:৩০ ঘটিকার সময় চকরিয়া থানাধীন বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ রসুলাবাদ এলাকায় হইতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও চকরিয়ার আলোচিত গিয়াস উদ্দিন হত্যা মামলার মূল কিলার এবং নেতৃত্বদানকারী এজারনামীয় ১নং আসামী-তৌহিদুল ইসলাম প্রঃ ডাকাত তৌহিদ’কে গ্রেফতার করতে সক্ষম হয়|
এ সময় তার হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল, বিদেশি ইমিটেশনের গোল্ডেন কালারের ৩টি চেইনসহ অন্যান্য ইমিটেশনের মালামাল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে|
মামলাসমূহ তদন্তকালে প্রাপ্ত প্রাথমিক তথ্য ও অনুসন্ধান:
বর্ণিত মামলাসমূহ তদন্তকালে চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য বেরিয়ে আসতে শুরু করে| বিশ্বস্ত সূত্র ও পারিপার্শ্বিক তথ্য-উপাত্তে প্রাথমিকভাবে জানা যায়, ডাকাত তৌহিদের ডাকাতি করা নেশা ও পেশায় পরিণত হয়েছে| মাদকাসক্ত ব্যক্তির মতো ডাকাতি করতে না পারলে সে ¯^াভাবিক থাকতে পারে না| তার অপরাধজগতের হাতেখড়ি হয় তার পিতা কাশেম ডাকাত হাতে| একইভাবে তার ভাই জাহেদ ডাকাতেরও হাতেখড়ি হয় তার মাধ্যমে|
আরো জানা চকরিয়ার কুখ্যাত ডাকাত সর্দার ও দক্ষিণ চট্টগ্রাম শীর্ষ গুরু চোর নবী হোসেন প্রকাশ নইব্যা চোরা তৌহিদের অপরাধী চক্রের সেকেন্ড ইন কমান্ড হিসেবে আবির্ভূত হয়| ডাকাত তৌহিদ ডাকাতির ক্ষেত্রে নিখুঁত কারীগরের মত সে ডাকাতি ঘটনায় জড়িত এবং তার বিশ^স্ত সোর্স রয়েছে পুলিশ অভিযানের লক্ষ্যে বের হওয়া মাত্রই তার সোর্সরা তাকে তথ্য প্রদান করে থাকে ইতোপূর্বে তার অপর এক সহযোগী ডাকাত বাদলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাত তৌহিদের বিরুদ্ধে আন্তঃজেলার বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ প্রায় ২৫টির অধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে নিম্নোক্ত তথ্য পাওয়া যায়:
১| স্ত্রী ও সম্পদের বিষয়ে: ডাকাত তৌহিদের অন্যতম সহযোগী হিসেবে তার স্ত্রী রুমা আক্তারের নাম পাওয়া যায়| ডাকাতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ তার স্ত্রী এবং নিজের নামে-বেনামে বিভিন্ন সম্পদ গড়ে তোলার কাজে ব্যবহার করে বলে প্রাথমিকভাবে জানা যায়| কাকারা লোটনিতে, বান্দরবান জেলার ফাইতুং এ ডাকাত তৌহিদের বহুতল ভবন রয়েছে| উক্ত ভবনসমূহে আন্ডারগ্রাউন্ডে ডাকাতির মাধ্যমে লুণ্ঠিত মালামাল সংরক্ষণ ও অন্যান্য ডাকাতদের মধ্যে ভাগবণ্টন করা হয় বলে তথ্য পাওয়া গেছে|
২| ডাকাত বাহিনীর কার্যক্রম: ডাকাত তৌহিদের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় রয়েছে বলে জানা যায়| সে বাহিনীর সদস্যদের ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বাড়িঘর ও সম্পদ গড়ে তুলতে উৎসাহিত করে এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে থাকে|
গ্রেফতারকৃত আসামির অপরাধের পূর্ব ইতিহাস:
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট থানার মামলার রেকর্ড পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতের বিরুদ্ধে সিএমপির কর্ণফুলী, চাঁন্দগাঁও ও বাকলিয়া থানা, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ ও লোহাগাড়া থানা, বান্দরবান জেলার লামা থানা এবং কক্সবাজার জেলার সদর, রামু, ঈদগাঁও ও চকরিয়া থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক, সিঁধেল চুরি, ডাকাতির প্রস্তুতি, চুরি, অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ ও হত্যা সংক্রান্ত ২৫টিরও অধিক মামলা রয়েছে| এছাড়াও তার বিরুদ্ধে চকরিয়া থানায় ৩টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল|
অপরাধী চক্রের বিস্তৃতি ও সম্পদের বিষয়ে অনুসন্ধান:
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল| তার ছোট ভাই জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ ডাকাতও অপরাধী চক্রের সঙ্গে জড়িত বলে তথ্য উপাত্ত পাওয়া গেছে| বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংঘবদ্ধ একটি অপরাধী চক্র পরিচালনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে|
এছাড়া অপরাধলব্ধ অর্থ দিয়ে চকরিয়া থানাধীন কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় তিনতলা বিশিষ্ট একটি বাড়ি এবং বান্দরবান জেলার লামা থানাধীন পাইতং এলাকায় একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণের তথ্য পাওয়া গেছে| চকরিয়া, কক্সবাজার সদর ও চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় তার নিজের এবং আত্মীয়¯^জন ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে সম্পদ গড়ে তোলার অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে| তার অপরাধলব্ধ অর্থের উৎস, সম্পদের প্রকৃত মালিকানা এবং সহযোগীদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে|
পুলিশের বক্তব্য:
কক্সবাজার জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে| উপরোক্ত কুখ্যাত কিলার ও ডাকাত তৌহিদকে গ্রেফতার করা চকরিয়া থানা পুলিশ সহ কক্সবাজার পুলিশের একটি উল্লেখ্য সাফল্য| জননিরাপত্তা বিঘ্নকারী সংঘবদ্ধ ডাকাত দল, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে| অপরাধী যে-ই হোক, অপরাধ সংঘটনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না|